তীব্র গরমের মাঝে বিকেলের বৃষ্টি সাময়িক স্বস্তি দিচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই পরিস্থিতি, তবে রবিবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি এবং সোমবার থেকে ফের বাড়বে গরম।
হাওয়া অফিস সূত্রে খবর, অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে।
57
রবিবার থেকে পরিস্থিতি বদল হবে। সোমবার থেকে আরও বাড়বে গরম। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি হয়েছে সতর্কতা।
67
শনিবার উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা আছে। আগামী সাত দিন তাপমাত্রার কোনও বদল হবে না।
77
তবে দক্ষিণবঙ্গে আজ কম হবে বৃষ্টির পরিমাণ। শনিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হতে পারে বৃষ্টি। বাকি জেলা থাকবে শুষ্ক। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। কমবে বৃষ্টি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.