
আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। পাহাড় সহ উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। তাদের মধ্যে থেকে ১৫ জন হেভিওয়েট প্রার্থীদের জয়-পরাজয়ের কতটা সম্ভাবনা দেখুন।
নন্দীগ্রামে গতবার শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়-কে। এবার শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে তার শিষ্য পবিত্র কর-কে। পবিত্র ভোটের কদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই প্রার্থী হয়েছেন। লোকসভা ভোটে এই নন্দীগ্রামে ৮ হাজারের বেশি ভোটের লিড ছিল বিজেপির। শুভেন্দুর নন্দীগ্রামে জয় নিয়ে তাই তেমন সন্দেহ নেই।
দুবছর আগে লোকসভা ভোটে হারের পর এবার কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীররঞ্জন চৌধুরী বিধায়ক হওয়ার লড়াইয়ে। অধীরের প্রত্যাবর্তনের লড়াইয়ে কাঁটা বিদায়ী বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র। তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়ও অধীরের বিধানসভা যাত্রায় কাঁটা ছড়াতে থাকছেন। প্রচারে ঝড় তুলে বহরমপুরে ফেভারিট অধীর।
খড়গপুরের বাঘ তাঁর গড়ে ফিরেছেন। ১০ বছর পর সেই খড়গপুর সদরে বিধানসভা ভোটে লড়তে নেমেছে দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে বিজেপি প্রার্থীদের মধ্যে দিলীপের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। দিলীপের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের প্রদীপ সরকার। তৃণমূলের প্রদীপ নেভানোর কাজে নেমে খড়গপুরে হাইপ্রোফাইল প্রচার করেছেন দিলীপ। দুবছর আগে লোকসভা ভোটে হারের ক্ষতটা এবার মেটাতে মরিয়া রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি।
কোচবিহারের দিনহাটায় এবার তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গতবার বিধানসভায় মর্যাদার লড়াইয়ে নিশীথ প্রামাণিকের কাছে খুব অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন বাম আমলের দাপুটে মন্ত্রী কমল গুহ পুত্র উদয়ন। পরে অবশ্য দিনহাটায় উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছিলেন। এবার দিনহাটায় উদয়নকে হারাতে আসরে নেমেছেন বিজেপি প্রার্থী অজয় রায়। উদয়নের অজয় দ্বৈরথের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
লোকসভা ভোটে হতাশার হারের পর প্রত্যাবর্তনের লড়াইয়ে নেমেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের সামনে এবার তৃণমূলের সাবলু বর্মন। গতবার ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে জেতা মাথাভাঙা নিয়ে নিশীথের জয় নিয়ে বিজেপির তেমন মাথাব্যথা হওয়ার কথা নয়। বাকিটা ভোটের অঙ্ক।
পশ্চিম মেদিনীপুরের সবংকে বলা হয় মানস ভুঁইয়ার গড়। মানস এবারও ভোটে লড়ছেন।
জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার ফের বিধানসভায় যাওয়ার লড়াইয়ে দিন্দা। এবার তাঁর সরাসরি লড়াই তৃণমূলের চন্দন মণ্ডলের।
গতবার তৃণমূলের দাপুটে সায়নী ঘোষকে হারিয়ে দিয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। এবার ফের আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার এবার কঠিন লড়াইয়ে প্রতিপক্ষ এখানে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ফের লড়ছেন ভোটে। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপি-র কৃষ্ণেন্দু মুখার্জি। এবার মলয়ের কঠিন লড়াই।
এশিয়ান গেমসে সোনাজয়ী অ্য়াথলিট স্বপ্না বর্মন এবার তৃণমূলে যোগ দিয়ে ভোটে দাঁড়িয়েছেন। প্রথমবার বিধায়ক হওয়ার লড়াইয়ে স্বপ্নার প্রতিপক্ষ বিজেপির দীনেশ সরকার। এখানে গত তিনবারের বিধায়ক খগেশ্বর রায়-কে টিকিট না দিয়ে স্বপ্নাকে দাঁড় করিয়ে তৃণমূল বড় ঝুঁকি নিয়েছে। স্বপ্নার রাজনীতির দৌড় ফিনিসিং লাইনের আগেই শেষ হয় কি না সেটাই দেখার।
বালুরঘাটের প্রাক্তন সাংসদ এবার এখান থেকে বিধায়ক হওয়ার লড়াই।য়ে। ২০১৯ লোকসভায় সুকান্ত মজুমদারের কাছে হেরে রাজনীতিতে তলিয়ে গিয়েছিলেন কিছুটা, সেই অর্পিতা এবার প্রথমবার বিধানসভা যাওয়ার লড়াইয়ে। গতবার বিজেপির জেতা বালুরঘাটে অর্পিতার বিরুদ্ধে পদ্ম প্রার্থী বিদ্যুত রায়। অর্পিতার বিধানসভা যাওয়ার লড়াই বেশ কঠিন, অনেকটা কঠিন।
তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই এবার বিধানসভা ভোটের ময়দানে মৌসম বেনজির নূর। গতবার তৃণমূলের বড় ব্যবধানে জেতা এই কেন্দ্রে দিদির দলের হয়ে প্রার্থী আব্দুর রহিম বক্সি। গতবার এখান থেকে ৬৮ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন আব্দুর রহমান বক্সি। বিজেপির হয়ে এখানে লড়ছেন আশিস দাস। এসআইআর-এ অনেক নাম বাদ পড়ার পর এবার এই কেন্দ্রের ভোটের অঙ্ক পুরোপুরি বদলে গিয়েছে। জিততে পারে যে কেউ।
গতবার একটুর জন্য পারেননি। পাণ্ডবেশ্বরে গতবারের মত এবারও তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। ২০২১ নির্বাচনে মাত্র আড়াই হাজার ভোটে হারা জিতেন্দ্র এবার চমকে দিতে পারেন। অন্তত প্রচার দেখে তেমন কথাই বলছেন অনেকে। যদিও তৃণমূলের বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথও ভাল প্রচার করছেন।
একেবারে কাঁটে কা টক্কর। মুখরোচক দ্বৈরথ। শিলিগুড়িতে এখন দাপটের সঙ্গে কাজ করা বিজেপির বিদায়ী বিধায়কের সামনে তৃণমূলের চ্যালেঞ্জ মেয়র গৌতম দেব। গতবার ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে হেরে যাওয়ার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবার শঙ্কর ঘোষকে কতটা চ্য়ালেঞ্জ ছুড়ে দেন সেটাই দেখার। লোকসভায় বিপুল ভোটে এগিয়ে থাকা এই আসনে শঙ্করের জয়ের ব্যবধান কতটা কমাতে পারেন গৌতম নজর সেদিকেই। অন্তত তেমনটাই দাবি অধিকাংশ স্থানীয়র। গৌতম এখানে অঘটনের অপেক্ষায়।
বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার শিবশঙ্কর পাল এবার তুফানগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন। প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। বিজেপির বিদায়ী বিধায়ক মালতী রাভা রায়ের বিরুদ্ধে লড়বেন শিবশঙ্কর। অঙ্কের বিচারে শিবশঙ্কেরর জয় বেশ কঠিন। গতবার এই আসনে বিজেপি প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিল। সেখানে তৃণমূল ৪০ শতাংশ ভোটেও পাইনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.