West Bengal Weather: বেলা বাড়তেই ঊর্ধ্বমুখি তাপের পারদ, কালবৈশাখী-দুর্যোগের আশঙ্কা একাধিক জেলায়

Published : Mar 25, 2026, 12:06 PM IST

West Bengal Weather: বাসন্তী দুর্গোৎসব শুরু হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা পারদ। চৈত্রের শুরু থেকে বেলা বাড়তেই ঘেমেনেয়ে একাকার অবস্থা শহরবাসীর। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের কলকাতার আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতাতেও সোমবার আকাশ প্রধানত পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টির প্রভাব প্রায় কাটতে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ফলে দিনের বেলায় গরম বাড়ার ইঙ্গিত মিলছে। কলকাতার ক্ষেত্রে আজ সর্বোচ্চ তাপমাত্রা - ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

26
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট?

আজ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গত কয়েকদিনের বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত পারদ বাড়তে পারে বলে পূর্বাভাস। একবার এই বৃদ্ধি হয়ে গেলে তার পর তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। 

36
উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হলেও উত্তরবঙ্গে এখনও সতর্কতা জারি রয়েছে।  দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে। এছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় নতুন করে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ওই সময় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

46
কালবৈশাখীর সতর্কবার্তা

পাশাপাশি কিছু জেলায় কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই আকাশে মেঘের আনাগোনা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। 

56
দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে সপ্তাহের শেষ তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।

66
ফের বাড়বে গরমে অস্বস্তিভাব

আবহাওয়া দফতরের মতে, গরম ও আর্দ্রতার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হচ্ছে, যার ফলেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। সঙ্গে থাকতে পারে বজ্রপাতও। ফলে এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories