- কলকাতা, হাওড়া, হুগলি: হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
- ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া: বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া: ২ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বর থেকে মূলত শুষ্ক আবহাওয়া। অর্থাৎ, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।