ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত মিলছে না নিস্তার। আরও ভোগান্তি বাকি দক্ষিণবঙ্গেবাসীর। দক্ষিণের জেলাগুলো আগামীদিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। সদ্য আবহাওয়া নিয়ে এল এক বিরাট আপডেট। জেনে নিন বাংলায় আর কতদিন থাকবে এমন দাবদাহ।
25
সোমবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন্টা ৪০-৫০ কিমি হেগে বইতে পারে দমকা হাওয়া।
35
মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস আছে। এছাড়া আর কোনও স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। তবে মোটেও কমবে না গরম। কারণ মঙ্গলবারে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ সর্বোচ্চ তাপমাত্রা আছে ৩৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি।
এদিকে আবার উত্তরবঙ্গে আজ হতে পারে হালকা বৃষ্টি। আগামী কয়েকদিন গোটা উত্তরবঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি. কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি।
55
এদিকে বর্ষা ঢুকে পড়েছে আন্দামানে। তবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সময় এখনও আসেনি। দিনে দিনে বাড়ছে গরম। ফলে আরও কদিন থাকবে এমনই গরম।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.