Suvendu Adhikari: অন্নপূর্ণা ভাণ্ডার-সপ্তম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, DA নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

Published : May 18, 2026, 03:01 PM IST

Suvendu Adhikari Cabinet News: মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
15
মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী

বাংলার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দুর ক্যাবিনেটের পাঁচজন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া। আজকের বৈঠকে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন থেকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। 

25
কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার?

মন্ত্রিসভার বৈঠকের ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার ১ জুন থেকে শুরু হচ্ছে। নতুন করে আবেদন করতে হবে না। যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে। যাঁরা সিএএ, ট্রাইবুনালে আবেদন করেছে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন বলেও জানানো হয়েছে। 

35
মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা

বাসে মহিলাদের ফ্রি তে যাতায়াত ১ জুন থেকে শুরু হচ্ছে। ১ জুন থেকে যে কোনও সরকারি বাসে মহিলাদের জন্য ফ্রি পরিষেবা। এদিন রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিলো বাংলার মন্ত্রিসভা।

45
সপ্তম পে কমিশন ও পুরোহিত ভাতা, ইমাম ভাতা বন্ধ

রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্ত ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে। 

55
ওবিসি তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। অগ্নিমিত্রা বলেন, নতুন করে এনকোয়ারি হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Read more Photos on
click me!

Recommended Stories