পুজোর মুখে ফের বদলাল বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ।
পুজোর মুখে ফের বদলাল বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
26
আগামী ২৪ ঘণ্টায় (১ অক্টোবর বিকেল ৫টা থেকে ২ অক্টোবর সকাল ৮:৩০ টা) কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এর পর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার দু-এক স্থানে আগামী ৭ দিন হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
36
উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্যই ভারী বৃষ্টি বা চরম আবহাওয়ার বিশেষ সতর্কতা বা সংকেত (NIL) জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব ধীরে ধীরে দুর্বল হচ্ছে। ফলে বৃষ্টির পরিমাণও আগামী দিনে কমতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নেই।
46
উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলাগুলোতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৮টি জেলার আগামী ৭ দিনের সম্ভাব্য আবহাওয়ার বুলেটিন জারি করেছে।
56
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার—এই ৫টি জেলার দু-এক স্থানে বজ্রপাত-সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য পরবর্তী ৭ দিন কোনও বিশেষ সতর্কতা নেই (NIL)।
66
কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সকাল থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট ভাবও অনুভূত হতে পারে। তাই পুজোর কেনাকাটা বা বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে বিক্ষিপ্ত বৃষ্টির কথা মাথায় রাখাই ভালো। তবে আপাতত বড় ধরনের দুর্যোগের কোনও আশঙ্কা নেই।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.