Weather News: হঠাৎ করেই আবহাওয়ার ভোল বদল! বিদায়কালে ভিজবে কলকাতা-সহ বঙ্গ , পুজোর আগে ফের বৃষ্টি

Published : Oct 01, 2026, 04:04 PM IST

Weather Forecast: পুজোর আগে অক্টোবরেও কলকাতা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার-শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। দেখুন আবহাওয়ার আপডেট।

PREV
110
পুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা

উৎসবের আগে আবারও আকাশের মুখ ভার। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কোথাও কোথাও বজ্রপাত আর বৃষ্টিও হয়েছে। কলকাতারও কিছু জায়গা শেষ-বর্ষার বৃষ্টিতে ভিজেছে।

210
আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ১ অক্টোবর ও শুক্রবার ২ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর প্রস্তুতির দিনগুলিতে ছাতা সঙ্গে রাখা ভাল। সপ্তাহ শেষে পুজোর বাজার করতে বার হতে সঙ্গে অবশ্যই ছাতা বা বর্ষাতি রাখুন।

310
কোন কোন জেলায় বৃষ্টি?

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শুক্রবার সেই তালিকায় যোগ হতে পারে পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদও। সেখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

410
আগের পূর্বাভাসে বদল

এর আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। কিন্তু নতুন আপডেটে সেই ছবি কিছুটা বদলেছে। সপ্তাহ শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা-সব শহরতলী।

510
হঠাৎ বৃষ্টির কারণ

বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরামের ওপর। তার হালকা প্রভাবেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

610
ভারী বৃষ্টির সতর্কতা নেই

স্বস্তির খবর হল, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ঝোড়ো হাওয়াও বইবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম।

710
অস্বস্তি কিন্তু থাকছেই

বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। নিম্নচাপের জেরে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে এবং গুমোট, অস্বস্তিকর আবহাওয়া আরও কয়েক দিন চলবে। তবে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

810
সপ্তাহান্ত থেকে উন্নতির আশা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার ৩ অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবও দুর্বল হয়ে পড়েছে। এখন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনও আপডেট নেই।

910
উত্তরবঙ্গের পাহাড়ে বৃষ্টি

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।

1010
বর্ষা বিদায়ের পালা শুরু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশে বর্ষার বিদায়পর্ব শুরু হয়েছে। আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ড ও বিহার থেকেও বর্ষা বিদায় নেওয়া শুরু করবে। বঙ্গে সাধারণত ১০ অক্টোবর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। তার আগে এই শেষ পর্বের বৃষ্টিতেই কিছুটা ভিজতে হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories