West Bengal Weather: ঝড়বৃষ্টিতে মাটি হতে পারে উইকএন্ড প্ল্যান, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

Published : Mar 28, 2026, 03:31 PM IST

West Bengal Weather: শুক্রবার রাত থেকেই প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে বাংলা। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই মনোরম আবহাওয়া। সপ্তাহান্তে ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে ছুটির দিনে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা। শনিবার বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া লঅফিস সূত্রে খবর, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি। বৃষ্টির জেরে একধাক্কায় ৫ ডিগ্রি নামল মহানগরের তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে খবর। 

26
শনিবার ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার ফের ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রিরও বেশি নেমে গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ১০.৪ মিলিমিটার।

36
কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

এদিকে, কলকাতা ছাড়া হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, হুগলী , উত্তর চব্বিশ পরগনায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

46
কবে থেকে কমবে ঝড়বৃষ্টির পরিমাণ?

রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। জানিয়েছে হাওয়া অফিস।

66
ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরের একাধিক জেলা

ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ফের উত্তরবঙ্গের ওই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories