West Bengal Vote: পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন, রাজ্য পুলিশের জন্য কড়া 'অ্যাকশন প্ল্যান'

Published : Mar 28, 2026, 09:43 AM IST

Election Commission On West Bengal Vote: বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এই আবহে রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। জেলাশাসকদের পর এবার পুলিশ আধিকারিকদের জন্য একগুচ্ছ নিয়ম জারি। 

PREV
15
পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার রাজ্যের পুলিশ আধিকারিকদের জন্য অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন। মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) থেকে শুরু করে থানার ওসি (OC)—কার কী ভূমিকা হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে এই নতুন নির্দেশিকায়।

25
কী কী থাকছে কমিশনের এই তালিকায়

বিচারাধীন মামলা ও ওয়ারেন্ট: SDPO-দের নিশ্চিত করতে হবে সব জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর হয়েছে কিনা। অবিলম্বে পলাতক অপরাধীদের তালিকা তৈরি করতে হবে। তালিকা তৈরি করতে হবে ঘোষিত অপরাধীদের। তাঁদের গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান চালাতে হবে প্রয়োজনে লুক আউট নোটিস জারি করতে হবে পুলিশকে। কোনো ওয়ারেন্ট ১০ দিনের বেশি পেন্ডিং রাখা যাবে না।

35
অপরাধীদের তালিকা:-

 প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (OC) নিজ নিজ এলাকার দাগি অপরাধী, ফেরার আসামি এবং যারা অশান্তি ছড়াতে পারে, তাদের একটি তালিকা তৈরি করতে হবে। প্রয়োজনে তাদের গতিবিধি রুখতে 'লুক আউট' সার্কুলার জারির নির্দেশ দেওয়া হয়েছে।

45
সীমান্ত ও নাকা চেকিং:-

আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা সীমানায় নাকা পয়েন্টগুলো ২৪ ঘণ্টা সচল রাখতে হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি ড্রাগ পেডলার ও অবৈধ মদের কারবার রুখতে কড়া তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

55
নিরাপত্তা ও টহল:-

নির্বাচনের কাজে আসা পর্যবেক্ষক এবং রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও অপরাধী বা অসামাজিক উপাদান লুকিয়ে থাকতে পারে এমন হোটেল, সরাইখানা বা ধর্মশালায় নিয়মিত তল্লাশি চালাতে বলা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনের কাজে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিক এখন কমিশনের অধীনে ডেপুটেশনে রয়েছেন। তাই কর্তব্যে কোনো গাফিলতি বা অসদাচরণ ধরা পড়লে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৯ এবং ১৩৪ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের আইনশৃঙ্খলার ওপর কমিশনের এই কড়া নজরদারি শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories