West Bengal Weather: সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Published : Apr 03, 2026, 06:51 AM IST

West Bengal Weather: চৈত্রের শেষবেলায় গরম বাড়লেও সপ্তাহান্তে জেলায়-জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...

PREV
16
আজকের আবহাওয়া কেমন থাকবে ?

ঝড়-বৃষ্টির দাপট আপাতত শেষ দক্ষিণবঙ্গে। গরম বাড়ছে, আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।  

26
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

চলতি সপ্তাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সঙ্গে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই।

36
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে আপাতত কিছু দিন শুষ্ক পশ্চিমি এবং উত্তর-পশ্চিমি হাওয়া বয়ে যাবে। যার কারণে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার আবহাওয়ার সতর্কতা রয়েছে একাধিক জেলায়।

46
আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি

এদিন উষ্ণ ও আর্দ্র আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। এরপর শুক্রবার ও শনিবার এই সতর্কতা থাকছে কলকাতা, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

56
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তারপর থেকে সর্বত্র তাপমাত্রা বাড়বে। 

66
কলকাতার তাপমাত্রা

মূলত পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা - ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা - ২৬ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories