Winter: শীতের পথে কাঁটা বৃষ্টি! হেমন্তেও কলকাতা-সহ একাধিক জেলা ভিজবে আজ থেকেই

Published : Nov 09, 2026, 12:31 PM IST

Weather Update: কালীপুজো কাটতেই শীতের পথে কাঁটা বৃষ্টি! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। উত্তরবঙ্গেও বদলাচ্ছে আবহাওয়া। কোন জেলায় কবে বৃষ্টি, জেনে নিন।

PREV
110
শীতের পথে কাঁটা বৃষ্টি

কালীপুজো-দেওয়ালির রাত বৃষ্টিহীন কাটলেও উৎসবের আমেজ কাটতে না কাটতেই আবহাওয়ায় বদল। সোমবার থেকেই ফের বৃষ্টির মেঘ জমছে রাজ্যের আকাশে, আর তার জেরে শীতের আসা আপাতত পিছিয়ে যাচ্ছে।

210
হেমন্তেও বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

310
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

সোমবার থেকে কলকাতা ও আশপাশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন এই ছবিটাই বজায় থাকার সম্ভাবনা। উৎসবের মরসুমে ফের ছাতা হাতে বেরোতে হতে পারে শহরবাসীকে।

410
সোমবার কোন কোন জেলায় বৃষ্টি?

কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। কিছু রিপোর্টে হুগলিরও নাম রয়েছে।

510
মঙ্গলবার বাড়ছে বৃষ্টির এলাকা

মঙ্গলবার ওই জেলাগুলির সঙ্গে যোগ হতে পারে হুগলি ও পশ্চিম মেদিনীপুর। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কিছু অংশে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা।

610
বুধবার হলুদ সতর্কতা

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।

710
উত্তরবঙ্গেও বদলাচ্ছে আবহাওয়া

সোমবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ বাকি জেলাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ওই তিন জেলায় বজ্রপাতের সতর্কতাও রয়েছে।

810
কেন হবে এই বৃষ্টি?

বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস এবং পশ্চিমের শুকনো বাতাসের সংঘাতে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হবে। এটাই এই বদলের পিছনের মূল কারণ।

910
শীতের আমেজে ছেদ, ফের চড়বে পারদ

কয়েকদিন ধরে শুকনো পশ্চিমি হাওয়ার কারণে তাপমাত্রা কমছিল। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রামে সর্বনিম্ন ছিল ১৭.৬ ডিগ্রি, উত্তরবঙ্গের সমতলে কোচবিহারে ১৬.৭ ডিগ্রি, আর দার্জিলিংয়ে ৮-৯ ডিগ্রি। এবার বাতাসে জলীয় বাষ্প বাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বাড়বে।

1010
কলকাতার তাপমাত্রা কতটা বাড়তে পারে?

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি, যা স্বাভাবিক। আগামী কয়েকদিনে তা ২৩-২৪ ডিগ্রিতে পৌঁছতে পারে। বৃষ্টির পালা মিটলে, সম্ভবত বুধবারের পর, আবহাওয়া ফের শুকনো হওয়ার সম্ভাবনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories