রবিবার নিজের বাড়িতে কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার তিনি বিরোধী নেত্রীও নন। এই প্রেক্ষাপটে এবার কালীপুজোর আয়োজন হয়েছে মমতার বাড়িতে। যা স্বাভাবিকভাবেই কিছুটা হলেও আলাদা।
28
মমতার বাড়ির কালীপুজোর বয়স
২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজো ৪৯ বছরে (৪৯তম বর্ষে) পদার্পণ করল। ১৯৭৮ সালে তাঁর প্রয়াত মা গায়ত্রী দেবীর হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। সেই নিয়ম ও ঐতিহ্য মেনে আজও প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই ঘরোয়া পুজোর আয়োজন করা হয়।
38
তুলনায় ভিড় কম
এবার মমতার বাড়ির কালীপুজোয় গত ১৫ বছরের তুলনায় ভিড় কম। বিধানসভা নির্বাচনের পর তাঁর দলের অনেকেই নেতা-সদস্য-অনুগামীরাই তাঁকে ত্যাগ করেছেন। পাশাপাশি সরকারে থাকার সময় প্রশাসনের কর্তাব্যক্তি এমনকি বিরোধী দলের সদস্যদেরও তাঁর বাড়ির পুজোয়ে দেখা যেত। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা।
প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মন্ত্রী, আমলা, ভিভিআইপি ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ঢল লক্ষ্য করা যেত, ২০২৬ সালে সেই চেনা ছবিটা অনেকটাই বদলে গেছে। রাজনৈতিক পালাবদলের পর এ বছর তাঁর বাড়ির পরিবেশ যথেষ্ট শান্ত ও ফাঁকা। মমতা বিরোধী নেত্রী থাকার সময়ও তাঁর বাড়িতে কালীপুজোর দিন ভিড় থাকতো চোখে পড়ার মত। এবার ১৫ বছর আগের সেই চেনা ভিড়ও নেই।
58
মমতার নিষ্ঠা ভরে পুজো
রাজনৈতিক পটপরিবর্তন হলেও পূর্বের মতোই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে উপবাস রেখে নিষ্ঠার সাথে মা কালীর পুজো ও সমস্ত আচার-অনুষ্ঠান তদারকি করছেন। প্রতি বছরের মতো এবারও তিনি নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছেন।
68
ঘরোয়া আয়োজন
ভিড় কম থাকলেও দীর্ঘ বহু বছরের এই ঐতিহ্যবাহী পুজো ও রীতিনীতিতে কোনো খামতি রাখা হয়নি। পরিবারের কিছু সদস্য এবং দলের হাতে গোনা কয়েকজন চেনা মুখের উপস্থিতিতেই এবার পুজোর আয়োজন সীমাবদ্ধ রয়েছে।
78
অভিষেকের বাড়িতে হামলার পরই মমতার কালীপুজো
এই পুজোর আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কালীঘাটে তাঁর বাড়ির বাইরে শুক্রবার গভীর রাতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ চারটি পৃথক এফআইআর দায়ের করেছে এবং দু'জনকে গ্রেফতারও করেছে। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হলেও জানানো হয়েছে যে, এর জন্য দিদির বাড়ির কালীপুজোয় কোনো ছেদ পড়েনি।
88
কোনঠাসা মমতা
বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্যরাজনীতিতে কোনঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অধিকাংশ সদস্য, যারা ভোটের আগেই মমতা ঘনিষ্ট ছিলেন তারাও ত্যাগ করেছেন তাঁকে। রাজ্য রাজনীতিতে রীতিমত কোনঠাসা মমতা। দলের নাম আর প্রতীক তাঁর হাতে থাকবে কিনা তাই নিয়েও মমলা চলছে। এই অবস্থায় দিল্লিতে কংগ্রেসের ওপর ভর করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা মমতা করছেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।