আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কয়েকদিনের মধ্য়েই ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। কলকাতায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তবে এই গরম সাময়িক, কারণ রবিবার থেকে আবার ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার, ৬ এপ্রিল, রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতা এবং হাওড়া-হুগলিতে আকাশ পরিষ্কার থাকবে। তবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।