গত কয়েক দিনের বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর এবার ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে।
একদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার ভোলবদল। দক্ষিণ ভারতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর ভারতের পাহাড়ি এলাকাতেও বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত স্বস্তির খবর। বৃষ্টির দুর্যোগ কাটিয়ে এবার ধীরে ধীরে শীতের আমেজ ফিরতে চলেছে বাংলায়। আবহাওয়া দফতরের ১২ নভেম্বরের বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এরপর সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৪ নভেম্বর নাগাদ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ১৫ নভেম্বর নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে এখনই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফলে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় আসছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সময় এখনও আসেনি।
26
দক্ষিণ ভারতে ফের বৃষ্টির ভ্রুকুটি
বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে ১২ থেকে ১৪ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১৫ ও ১৬ নভেম্বর ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। কেরল ও মাহেতেও ১৬ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমা অঞ্চলেও ১৪ থেকে ১৭ নভেম্বরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও কয়েক দিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।mসমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কিছু এলাকায় মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
36
উত্তর ভারতেও আবহাওয়ার বড় পরিবর্তন
অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে একদিকে পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাত, অন্যদিকে দক্ষিণ ভারতে বৃষ্টির পরিস্থিতি—দেশের একাধিক প্রান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
46
বঙ্গের আকাশ থেকে সরছে মেঘ, ফিরছে শীতের আমেজ
এদিকে পশ্চিমবঙ্গের জন্য সুখবর। গত কয়েক দিনের বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার পর এবার ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে রাজ্যের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।
56
সোমবারের মধ্যে কতটা নামবে পারদ?
শীতপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর তাপমাত্রা কমার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ থেকেই রাত ও ভোরের দিকে শীতের হালকা আমেজ অনুভূত হতে পারে। আগামী সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা একই হারে কমার সম্ভাবনা রয়েছে।
66
উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশি কমতে পারে। সোমবারের মধ্যে সেখানে রাতের পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের দিকে নজর থাকলেও বাংলায় আপাতত বৃষ্টির দাপট কমার ইঙ্গিত। সপ্তাহান্ত থেকেই সকাল ও রাতের দিকে শীতের হালকা পরশ পেতে পারেন রাজ্যবাসী। তবে এই পারদ পতনই যে জাঁকিয়ে শীতের আগমন, তা এখনই বলা যাচ্ছে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.