আসছে কনকনে শীতের দিন, কলকাতা-সহ গোটা বাংলায় জারি সতর্কতা, কত ডিগ্রি নামবে তাপমাত্রা?

Published : Nov 26, 2026, 07:06 AM IST

রাজ্যে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

PREV
15

সকাল থেকে চারিদিকে ঠান্ডা ঠান্ডা আমেজ। বেলা বাড়লে বাড়ছে রোদের তেজ। আবার সন্ধ্যা থেকে কমছে পারদ। শেষ কদিন এমনই অবস্থা বাংলার।এবার আবহাওয়া নিয়ে এল আপডেট।

25

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা থেকে শুরু করে অধিকাংশ জোতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কারণে হিমেল হাওয়া বইছে।

35

আজ কলকাতার আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ আকাশ থাকবে পরিষ্কার। যদিও ভোরের দিকে থাকবে কুয়াশা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে।

45

আজ শুষ্ক থাকবে কলকাতার আশপাশে এলাকাও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, দুই বর্ধমানে রোদের দেখা মিলবেও ঠান্ডা অনুভূত হবে। তেমনউ পুরুলিয়া, নদিয়ার মতো জেলাতেও থাকবে শুষ্ক আবহাওয়া।

55

এর পাশাপাশি উত্তরবঙ্গে তাপমাত্রার পতন হবে।সেখানেও নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারের মতো জেলায় তাপমাত্রার পতন হবে। তবে আজ কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories