Suvendu Adhikari Cooch Behar Visit: বুধবার কোচবিহার সফরে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) কড়া নজরদারির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশকে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সঙ্গে একযোগে কাজ করতেও বলেছেন মুখ্যমন্ত্রী।

Illegal Bangladeshi Immigrants: বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও, ফের অশান্তি শুরু হয়েছে। সারা বাংলাদেশেই ফের অরাজকতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কোচবিহারে (Cooch Behar) গিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকে সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সঙ্গে মিলে কাজ করতে বলেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'পুলিশ সুপার শুনে রাখুন, এই জেলায় বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বের করতে হবে। তাড়াতে হবে। বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন। তাঁরা শরণার্থী। তাঁরা ধর্ম এবং প্রাণ বাঁচানোর জন্য এসেছেন। তাঁদের আশ্রয় দিতে হবে।'

কোচবিহারের পুলিশ সুপারকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশীর উদ্দেশ্যে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএসএফ ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই তিনি সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন। সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনুপ্রবেশ, চোরাচালান বন্ধ হয়ে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তিনি অবৈধ মাদ্রাসা, গাঁজা চাষ, জাল নোট, মাদক পাচার বন্ধ করার জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মহিলাদের নিরাপত্তা নিয়ে ব্যবস্থা

রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহিলাদের উপর অত্যাচার, অপরাধ রোখার লক্ষ্যে দুর্গাবাহিনী গঠন করা হয়েছে। মহিলা পুলিশকর্মীদের নিয়েই এই দল গঠন করা হয়েছে। কোচবিহারে দুর্গাবাহিনীকে সম্মান জানান মুখ্যমন্ত্রী। এই বাহিনীর জন্য ৩০টি স্কুটার বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি আমার একটি দিদি-বোন-কন্যার উপর আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।’ রাজ্যে নতুন সরকার গঠনের পর একাধিক 'এনকাউন্টার' হয়েছে। মহিলাদের উপর নৃশংস অত্যাচারের ক্ষেত্রে ফের কঠোর ব্যবস্থার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।