আজ বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান, শহরে কখন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

Published : May 09, 2026, 08:08 AM ISTUpdated : May 09, 2026, 08:17 AM IST
When PM Modi Predicted BJP's Historic Bengal Win in Bihar Victory Speech | Rewind

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে ১৫ বছর পর সরকার বদল করে ক্ষমতায় এসেছে বিজেপি। আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য মুখ্যমন্ত্রীরাও।

১৫ বছর পর রাজ্যে বদল হচ্ছে সরকার। বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আজ শনিবারই শপথ গ্রহণ। আজ শপথ নেবে নতুন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা। ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও আজ উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রীরা। পাশাপাশি আজ আসবেন মোদী।

প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিহার সকাল ৮.০৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বি ৭৭৭ বিমানে চেপে কলকাতা আসবে মোদী। সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা বিমান বন্দরে পৌঁছাবেন। সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারের আরসিটিসি হেলিপ্যাডে নামার কথা মোদীর। সেখান থেকে সড়কপথে ব্রিগেড যাবেন। সকাল ১১টা নাগাদ ব্রিগেডে পৌঁছাবেন মোদী। ব্রিগেডে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে শপথগ্রহণ অনুষ্ঠান।

অনুষ্ঠান শেষে ১২টা ৩৫ মিনিট নাগাদ ব্রিগেড থেকে একই ভাবে সড়কপথে হেলিপ্যাড এবং সেখান থেকে কপ্টারে করে বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরন করবেন।

এদিকে ভোটের আগে প্রচারে এসে মোদী বলেছিলেন, ‘বাংলায় যেখানে যেখানে গিয়েছি, মানুষের যা মেজাজ দেখেছি, এই বিশ্বাস নিয়ে যাচ্ছি যে ৪ মে-র পর বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে আসতেই হবে।’ সেই কথা রেখে আজ শহরে আসছেন মোদী।

শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হচ্ছে রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকাল বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটি নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Traffic: টানা ১৬ ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ, আজ শনিবার খোলা থাকবে শহরের কোন কোন রাস্তা?
বাংলা জুড়ে ঝড় বৃষ্টি, ১২ মে থেকে বিরাট বদল ওয়েদার, কেমন থাকবে আজকের আবহাওয়া