এখন ঠিক কোথায় আছে Cyclone Yaas, দেখুন ঘূর্ণিঝড়টির প্রতি মুহূর্তের LIVE অবস্থান

Published : May 24, 2021, 10:51 PM ISTUpdated : May 26, 2021, 09:20 AM IST
এখন ঠিক কোথায় আছে Cyclone Yaas, দেখুন ঘূর্ণিঝড়টির প্রতি মুহূর্তের LIVE অবস্থান

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ২৬ মে দুপুরে ওড়িশার বালাসোর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এখন ঠিক কোথায় আছে ঘুর্ণিঝড়টি দেখে নিন ঘূর্ণিঝড়টির প্রতি মুহূর্তের LIVE অবস্থান

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলের দিকে ৭ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। বুধবার, ২৬ মে দুপুরে ওড়িশার বালাসোরের কাছে এক জায়গা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘুর্ণিঝড়টি। অতি শক্তিশালী ঘুর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়বে সে। দুই রাজ্য়েই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারত আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে পূর্ব বঙ্গোপসাগর উপকূলের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি তীব্রতা বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

পরবর্তী ১২ ঘন্টায় ধরে এই ঘুর্ণিঝড় তীব্র ঘূর্ণিঝড়ের আকার ধারন করবে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে নয়াদিল্লির মৌসমভবন। তারা জানিয়েছে, দুপুর আড়াইটার সময় ঘূর্ণিঝড় যশ পোর্ট ব্লেয়ার (আন্দামান দ্বীপপুঞ্জ) থেকে প্রায় ৬৩০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে অবস্থান করছে। আর ওড়িশার পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, এবং দিঘার (পশ্চিমবঙ্গ) ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থিত। আর ল্যান্ড ফল হওয়ার কথা যেখানে সেই ওড়িশার বালাসোর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থিত ছিল যশ। এখানে নজর রাখুন ঝড়টির LIVE অবস্থান জানতে -

Cuclone Yaas-এর প্রতিমুহূর্তের LIVE অবস্থান, windy.com-এর সৌজন্যে

তবে, আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড় আমফান কলকাতায় যেরকম ধ্বংসলীলা চালিয়েছিল, এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে তা হবে না। ঝড়ের গতিবেগ খুব বেশি হলে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। দমকা হাওয়া দিতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পুর্ব মেদিনীপুর বড় ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন দিঘা, হলদিয়া-সহ জেলার বিভিন্ন এলাকায় এসে পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিবীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই ঝড় রাজ্যে কতটা ক্ষতি করে তা সময় বলবে।     

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: এপ্রিলে পর পর দুইবার ঢুকল লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের মুখে ৩০০০ টাকা হচ্ছে ভাতা?
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা কারা নিতে পারবেন? ভোটের মুখে বড় ঘোষণা অমিত শাহের