West Bengal: রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন? যুবসাথী প্রকল্প চালু হতেই বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য

Published : Mar 02, 2026, 05:05 PM IST

পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি বেকার রয়েছে জানেন? যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার পর বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য…জেনে নিন বড় আপডেট..

PREV
18
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে ব্যাপক সাড়া পড়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, আবেদন জমার নির্ধারিত সময়সীমার মধ্যেই লক্ষ লক্ষ তরুণ-তরুণী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। আবেদন সংখ্যার নিরিখে ইতিমধ্যেই নজির গড়েছে এই উদ্যোগ।

28
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সারা রাজ্য মিলিয়ে আবেদন সংখ্যা ৬০ লক্ষেরও বেশি। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে অধিকাংশ আবেদন জমা পড়েছে। পাশাপাশি অনলাইন মাধ্যমেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা হয়েছে। প্রশাসনের দাবি, এই বিপুল আবেদন প্রমাণ করে যে রাজ্যের যুবসমাজ এই আর্থিক সহায়তা প্রকল্পকে গুরুত্ব সহকারে গ্রহণ করেছে।

38
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

কোন জেলায় কত আবেদন? জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, আবেদন সংখ্যায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে প্রায় ৬ লক্ষ ৯০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ—সেখানে আবেদন সংখ্যা প্রায় ৫ লক্ষ ৮০ হাজারের কাছাকাছি।

48
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

উত্তর ২৪ পরগনা থেকেও প্রায় ৪ লক্ষ ৬০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি জেলাতেও কয়েক লক্ষ আবেদন জমা হয়েছে। মালদা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন এসেছে। কলকাতা জেলা থেকেও প্রায় দেড় লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

58
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

তুলনামূলকভাবে কম আবেদন কোথায়? উত্তরবঙ্গের কিছু জেলায় আবেদন সংখ্যা তুলনামূলকভাবে কম। 

68
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায় আবেদন সংখ্যা অন্যান্য জেলার তুলনায় কম থাকলেও সেখান থেকেও হাজার হাজার আবেদন জমা পড়েছে।

78
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবেদন যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। নথি যাচাই এবং তথ্য পরীক্ষা-নিরীক্ষার পর ধাপে ধাপে উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে।

88
রাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি বেকার জানেন?

আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প চালু হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories