Published : Feb 14, 2026, 10:45 AM ISTUpdated : Feb 14, 2026, 10:56 AM IST
আবারও কি বিজেপিতে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে দাঁতনের ঘটনার পর। সেখানে বিজেপির অনুষ্ঠানে দলীয় নেতারা থাকলেও নেই দলের কর্মী সমর্থকরা। তাতেই হতাশ বঙ্গ বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ।
আবারও কি বিজেপিতে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে দাঁতনের ঘটনার পর। সেখানে বিজেপির অনুষ্ঠানে দলীয় নেতারা থাকলেও নেই দলের কর্মী সমর্থকরা। তাতেই হতাশ বঙ্গ বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ।
210
দাঁতনের ঘটনা
শুক্রবার দাঁতনের ঘটনায় রীতিমত হতাশ দিলীপ ঘোষ। দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকর নয়াগ্রাম এলাকায় বিজেপির দুই মণ্ডল কমিটির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচী ছিল। সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। নেতারা থাকলেও নেই কোনও কর্মী ও সমর্থক। তাতেই হতাশ বিজেপি নেতারা।
310
খালি হাতে ফিরলেন দিলীপ!
বিজেপির নেতা কর্মীদের অনুপস্থিতিতে দলীয় কার্যালয় উদ্বোধন না করেই ফিরে যান দিলীপ ঘোষ। একই সঙ্গে দুটি কর্মসূচি সেখানে অবশ্য গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাই দাঁতনের অনুষ্ঠানের জন্য বেশি সময় অপেক্ষা করতে পারেনি তিনি।
দিলীপ ঘোষ বলেছেন, 'এখানে চাষের কাজ চলছে। তাই অনেকেই সময় মত আসতে পারেনি। আমার অন্য একটি কর্মসূচিতে যোগ দেওয়ার ছিল। তাই চলে যেতে হয়েছে। দলের যাঁরা রয়েছেন তাঁরাই উদ্বোধন করে নেবেন।'
510
মূল অবস্থা
শুক্রবার দাঁতন বিধানসভার মোহনপুর ব্লকের নয়াগ্রাম এলাকায় বিজেপির দাঁতন ২ নম্বর মণ্ডল কমিটির নবনির্মিত একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল। সেইমতো নির্দিষ্ট সময়েই সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ। কিন্তু উদ্বোধনের জায়গায় গিয়ে তিনি দেখেন, হাতেগোনা কয়েকজন স্থানীয় নেতা উপস্থিত থাকলেও পুরো এলাকা প্রায় কর্মী-সমর্থকহীন।
610
দিলীপ একঘরে!
এই ঘটনার পরেই বিজেপির অন্দরেই প্রশ্ন উঠেছে ভোটের আগে কি একঘরে হয়ে পড়েছেন দিলীপ ঘোষ? তিনি রাজ্য বিজেপির জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। তাঁর সভায় দলের কর্মীদের না আসাটা ভোটের মুখে বিজেপির সংগঠনকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
710
তৃণমূলের কটাক্ষ
দাঁতনের ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির পায়ের তলার মাটি সরতে শুরু করেছে। আর সেই কারণেই দিলীপের মত জনপ্রিয় নেতার অনুষ্ঠানে ভিড় হয়নি।
810
বর্তমানে সক্রিয় দিলীপ
বর্তমানে সক্রিয় দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বিজেপির মূল স্রোতের গা ভাসিয়েছেন। দলের একাধিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। কিন্তু দাঁতনে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি।
910
ভোটের প্রস্তুতি
অন্যদিকে বিজেপি ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে। সেখানে দিলীপ ঘোষের জন্য একগুচ্ছ কর্মসূচিও বরাদ্দ করা হয়েছে।
1010
স্থানীয় বিজেপির দাবি
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের যুক্তি, দিলীপ ঘোষকে যে সময় দেওয়া হয়েছিল তার সঙ্গে স্থানীয় স্তরে প্রস্তুতির সময়ের সমন্বয় সাধন করা যায়নি। এছাড়া ওনার অন্য একটি কর্মসূচিতে যাওয়ার তাড়া ছিল। তাই তিনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারেননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.