SIR-এর কারণে এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ! শুনানি শেষে শুরু তথ্য যাচাই

Published : Feb 14, 2026, 09:11 AM IST

SIR: রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানি প্রক্রিয়া শেষ। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই পরিস্থিতিতে আরও নতুন নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। 

PREV
110
SIR শুনানি

রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানি প্রক্রিয়া শেষ। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই পরিস্থিতিতে আরও নতুন নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

210
নাম বাদ পড়ার আশঙ্কা

নির্বাচন কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়তে পারে। আগেই ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে।

310
নাম বাদের কারণ

নির্বাচন কমিশন সূত্রের খবর, শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য ও নথি যাচাইয়ের পরে এই সংখ্যা বাড়বে। মূলত তথ্য ও নথির গরমিলের কারণেই নাম বাদ পড়তে পারে। অনেকে আবার শুনানিতে অংশগ্রহণ করেননি। যার কারণে নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

410
শনিবার শুনানি শেষ

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR শেষ দিন ছিল। রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে জানান হয়েছে শুনানির শেষ দিনের আগেই শেষ হয়েছে সমস্ত কাজ। শুনানি শেষেই কমিশনের হিসেব অনুযায়ী প্রায় ৬ লক্ষ ২৫ হাজার নাম নতুন করে বাদ যেতে পারে। সংখ্যাটা আরও বাড়তে পারে।

510
তথ্য আপলোডে বাকি

নির্বাচন কমিশন সূত্রের খবর, শুনানিতে হাজির হওয়া ভোটারদের মধ্যে ১০ লক্ষ ১৩ লক্ষ জনের কথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। এখনও পর্যন্ত তথ্য যাচাই করা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে।

610
শুনানিতে উপস্থিত না হওয়ার কারণেই নাম বাদ !

নির্বাচন কমিশন সূত্রের খবর, যত সংখ্যক নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই শুনানিতে উপস্থিত হননি। তাই তাদের নথি যাচাইয়ের কোনও প্রশ্নই ওঠে না। সেই কারণে নাম আরও বেশি বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

710
শুনানি নথি যাচাই

দুই ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছিল কমিশন। ২০০২ সালের ভোটার তালিকা সঙ্গে যারা নিজেদের কোনও যোগ দেখতে পারেনি, তাদের শুনানিকেন্দ্রে সশরীরে হাজিরা দিয়ে উপযুক্ত দেখতে হয়েছে।

810
২০০২ সালের তালিকার সঙ্গে যোগ

২০০২ সালের তালিকার সঙ্গে যোগ থাকা থাকা সত্ত্বেও নামের ত্রুটি, তথ্যগত অসঙ্গতির কারণে অনেককে শুনানিতে ডাকা হয়। শুনানিকেন্দ্রে তথ্য যাতাইয়ের জন্য উপস্থিত ছিলেন ইআরও, এইআরও, বুথ আধিকারিকেরা।

910
চূড়ান্ত তালিকা প্রকাশ

কমিশনের পূর্বের সূচি অনুসারে, গত ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় এসআইআরের শুনানির কাজ। শেষ দিন ছিল ৭ ফেব্রুয়ারি। তার সাত দিন পরে অর্থাৎ, ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। সেই দিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি হয়েছে।

1010
দেড় কোটি নোটিশ জারি

রাজ্যের এসআইআর শুনানিতে প্রায় দেড় কোটি নোটিস জারি করে কমিশন। তার মধ্যে আনম্যাপড ভোটার রয়েছেন প্রায় ৩২ লক্ষ। ১ কোটি ২০ লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি)-র কারণে শুনানিতে ডাকে কমিশন। সেই শুনানির কাজ শেষ হয়েছে। তার পরেই কমিশন হিসাব পেয়েছে, ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়ছে। সেই সংখ্যা আরও বাড়বে। কারণ, শুনানিতে যে নথি জমা পড়েছে, তা এখনও খতিয়ে দেখার কাজ শেষ হয়নি কমিশনের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories