কবে পুরোপুরি বিদায় নিচ্ছে শীত? কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন এক ক্লিকে

Published : Feb 17, 2026, 06:50 AM ISTUpdated : Feb 17, 2026, 07:05 AM IST

পশ্চিমবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না এবং বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।

PREV
17

প্রতিদিনই বদল হচ্ছে আবহাওয়া। ভোরের দিকে হালকা শীতের আমেজ আর বেলা বাড়লেই তীব্র গরম। এদিকে রাতে ফের ঠান্ডা আবহাওয়া। কদিন ধরে এমনই আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে। যেন খানিক থেকে গিয়েছে শীতের আমেজ।

27

এবার আবহাওয়া নিয়ে বিরাট আপেডট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক জানিয়ে দিলেন কেমন থাকবে আবহাওয়া। এক ক্লিকে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।

37

সূত্রের খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হবে আকাশ। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।

47

আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। প্রায় একই রকম থাকবে আবহাওয়া। রাতেও সকালে শীতের আমেজ থাকবে। আবহাওয়া নিয়ে এমনই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

57

রাতে ও সকালে থাকবে শীতের আমেজ। দিনের বেলায় থাকবে গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমের তীব্রতা। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

67

শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েনছে, বললেই চলে। আগামী দুই দিন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১২ ডিগ্রির মধ্যে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

77

এখন প্রশ্ন হল কেমন থাকবে কলকাতা আবহাওয়া। সূত্রের খবর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories