Yuva Shakti Vs Yuva Sathi: বন্ধ হচ্ছে না যুবসাথী প্রকল্প! মিলবে কি ডবল বেকার ভাতা? অ্যাকাউন্টে ঢুকবে ৪৫০০?

Published : May 11, 2026, 04:53 PM IST

শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বন্ধ হবে না, তবে স্বচ্ছতার সাথে চালানো হবে। কিন্তু বিজেপির নতুন ভাতা চালু হলে পুরনো প্রকল্পগুলির কী হবে?  মিলবে কি ডবল বেকার ভাতা? অ্যাকাউন্টে ঢুকবে ৪৫০০?

PREV
16

সর্বত্র একটাই আলোচনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলির ভবিষ্যৎ কী? সদ্য এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সদ্য তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু হওয়া কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না।' অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী, কন্যাশ্রীর মত জনপ্রিয় প্রকল্পগুলি রাজ্যে চলবে।

26

রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘পূর্বতন সরকারের আমলে চালু হওয়া রাজ্যের জনমুখী প্রকল্পগুলি চলবে। তবে সেগুলি স্বচ্ছভাবে চালানো হবে। কোনও মৃত মানুষ যাতে প্রকল্পের সুবিধে না পায়, কোনও অনুপ্রবেশকারী যাতে প্রকল্পের সুবিধে না পায় সেগুলি দেখা হবে।’

36

তবে মমতা সরকারের চালু করা সকল জনমুখী প্রকল্পগুলি পোর্টালে আপডেট করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তাতে নাকি স্বচ্ছতা বজায় থাকবে। তিনি বলেন, তারজন্য কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি দ্রুত সম্পন্ন করা হবে।

46

এখন তবে প্রশ্ন হল তাহলে কি মিলবে ডবল বেকার ভাতা? মমতা সরকার ১৫০০ টাকা করে যুবসাথী ভাতা দিত। আর বিজেপি সরকার দেবে ৩ হাজার। সব মিলিয়ে ৪৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা?

56

এই নিয়ে নানান প্রশ্ন উঠলেও তার সঠিক উত্তর মেলেনি। আছে ধোঁয়াশা। মুখ্যমন্ত্রী সদ্য জানান, কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। কিন্তু, নতুন ভাতা কবে চালু হবে সে নিয়ে কোনও মন্তব্য করেনি।

66

তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি সরকার যে সকল ভাতা চালু করতে চলেছেন, তা হতে সময় লাগবে। আর তত দিন মিলবে মমতা সরকারের ভাতা। বিজেপির চালু করে ভাতার আবেদন প্রক্রিয়া সম্পন হলে এবং তা চালু হলে পুরনো ভাতা বন্ধ হয়ে যাবে। তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। পুরোটা নিয়েই চলছে জল্পনা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories