Annapurna Bhandar: শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি! ভাতা পেতে পূরণ করতে হবে এই ৬টি শর্ত

Published : May 11, 2026, 04:06 PM IST

বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন, যা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। তবে এই সুবিধা পেতে হলে ২৫ থেকে ৬০ বছর বয়স, নির্দিষ্ট পারিবারিক আয় এবং স্থায়ী বাসিন্দা হওয়া-সহ সরকারের কয়টি শর্ত পূরণ করতে হবে। 

PREV
110

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে জনপ্রিয়তা পেয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। মাসে মহিলারা এই ভাতা হিসেবে পাবে ৩ হাজার করে। আগে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে মিলত ১৫০০ করে। এবার থেকে মিলবে দ্বিগুণ।

210

বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন নিয়ে বিভিন্ন জল্পনা শোনা গিয়েছে। শোনা গিয়েছিল বিভিন্ন জটিলতার কথাও। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নয়া পদক্ষেপ নিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে।

310

জানা যাচ্ছে, শীঘ্রই শুরু হবে আবেদন। কিন্তু, এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে মানতে হবে একাধিক শর্ত। সরকারের প্রায় ১০টি শর্ত পূরণেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার। এক ঝলকে দেখে নিন কী কী শর্ত মানতে হবে।

410

বয়সের সীমা

অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তেমনই এই বাংলার স্থায়ী বাসিন্দা হলে তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা।

510

রেশন কার্ড

জানা যাচ্ছে, আবেদন করতে হলে থাকতে হবে বৈধ রেশন কার্ড। তা না হলে বাতিল হয়ে যেতে পারে আবেদন।

610

পারবারিক আয় ও আবাসিক শর্ত

আপনার পারিবারিক আয় যদি ২.৫ লক্ষ টাকার কম হয়, তাহলে করতে পারেন আবেদন। তা না হলে বাতিল হয়ে যাবে আপনার আবেদন। মিলবে না ৩ হাজার। তেমনই আপনার নামে পাকা বাড়ি, চারচাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে মিলবে না ভাতা।

710

ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আবেদনকারীর নামে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে, তা না হলে মিলবে না ভাতা।

810

আধার কার্ড

আবেদনকারীকে নিজের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। ফর্মে সঠিক ভাবে আপনার আধার নম্বর লিখুন। সেই সঙ্গে আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত করুন। তবেই মিলবে ভাতা।

910

প্রয়োজনীয় নথি

রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই, আয়ের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, মোবাইল নম্বর জমা দিতে হবে। তাই দেরি না কে আবেদন করুন।

1010

এই সকল আবেদন জমা পড়ার পর তা সরাতারি যাইচাই বাছাই হবে। সব কিছু ঠিক থাকলে মিলবে ৩ হাজার করে ভাতা। রাজ্যের মহিলারা এবার ৩ হাজার করে পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories