- Home
- West Bengal
- Weather Kolkata: হেমন্তের আকাশে কালো মেঘের ছায়া! ভাইফোঁটার আগে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলায়
Weather Kolkata: হেমন্তের আকাশে কালো মেঘের ছায়া! ভাইফোঁটার আগে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলায়
Weather Update: ভাইফোঁটার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। বুধবার ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া, দেখুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।

বদলে যাবে আবহাওয়া
কালীপুজো শেষ। কিন্তু এখনও উৎসব বাকি। ভাইপুজো, ছটপুজো রয়েছে। তারই মধ্য মুখভার আকাশের। বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। অকাল বর্ষণ অস্বস্তি বাড়িয়েছে উৎসবমুখী মানুষের।

বৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত (cyclonic circulation) অবস্থান করছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড হয়ে উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা (trough) অবস্থান করছে। যার কারণে হেমন্তেও বৃষ্টি।
কলকাতা-সহ চার জেলায় বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’-তিন ঘণ্টায় কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা
কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
আপাতত কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। তবে আপাতত জোরদার বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস।
ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া
আগে বুধবারের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছিল। তবে মঙ্গলবার দুপুরের বুলেটিন অনুযায়ী, ভাইফোঁটার দিন রাজ্যের কোনও জেলাতেই আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ ও শীতের আমেজ
উত্তরবঙ্গে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। নিম্নচাপ কেটে গিয়েছে, নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতাও নেই। জেলায় জেলায় হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪-৮৩ শতাংশ। আগামিকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ থাকবে মেঘলা। তবে বৃহস্পতিবার থেকে কুয়াসা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

