বিজেপি সরকার বেকার যুবকদের জন্য 'যুবশক্তি ভাতা' চালুর প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য মিলবে। কোথায় মিলবে যুবশক্তি কার্ড, কীভাবে করবেন আবেদন?
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিল। রাজ্যের মহিলা থেকে শুরু করে রাজ্যের সকল বেকার যুবকদের জন্য ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই সকল ভাতার দৌলতে মিলবে মাসে ৩ হাজার করে। মমতা সরকারের থেকে দ্বিগুণ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
26
বিজেপির প্রতিশ্রুতি-
বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুসারে, মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। আবেদন করতে মাতৃশক্তি ভরসা কার্ড পূরণ করতে হবে। তেমনই বেকার যুবকদের জন্য চালু হবে যুবশক্তি। এর জন্য পূরণ করতে হবে যুবশক্তি কার্ড।
36
মমতা সরকারের ভাতা-
এদিকে এতদিন ধরে মমতা সরকার এই রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে যুবসাথীর মতো একাধিক প্রকল্প দ্বারা রাজ্যবাসীকে আর্থিক সাহায্য দিয়ে এসেছে। এই সকল প্রকল্পের দ্বারা এতদিন মাসে মিলত ১৫০০ থেকে ২ হাজার টাকা মতো আর্থিক সাহায্য।
এবার বিজেপি দেবে ৩ হাজার করে। এখন প্রশ্ন হল কোথায় মিলবে যুবশক্তি কার্ড, কীভাবে করবেন আবেদন? জানা যাচ্ছে, বিজেপি সরকার শপথ নেওয়ার পর চালু করবে যুবশক্তি ভাতা। শপথ গ্রহণের পরই চালু হবে কার্ড বিলি।
56
কারা পাবেন ভাতা?
এখন প্রশ্ন হল কারা পাবনে এই ভাতা। জানা যাচ্ছে, সমাজের সকল বেকার যুবকদের এই ভাতা দেওয়া হবে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা। সম্ভবত, চাকরি পেলে এই ভাতা বন্ধ হয়ে যাবে।
66
সরকারের ঘোষণা
আপাতত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে কখন বিলি করা হবে যুবশক্তি কার্ড। কিংবা কীভাবে করতে হবে আবেদন। সবই জানা যাবে সরকার গঠনের পর। তবে, জানা যাচ্ছে, এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারেন যুবশক্তি ভাতার জন্য। এই ভাতা সমাজের বেকার যুবকেরা পাবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.