- Home
- West Bengal
- Annapurna Bhandar: শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, ভাতা পাবেন কারা, কীভাবে করবেন আবেদন?
Annapurna Bhandar: শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ, ভাতা পাবেন কারা, কীভাবে করবেন আবেদন?
রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর চালু হতে চলেছে অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ, অর্থাৎ মাসে ৩ হাজার টাকা করে পাবেন। জেনে নিন কীভাবে করবেন আবেদন?

গতকাল ৪ মে ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। শনিবার হবে শপথ গ্রহণ। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার নতুন বাংলার সাক্ষ্মী হবে বাঙালি।
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা-বোনেদের আর্থিক সাহায্য দান থেকে স্বাস্থ্য বীমা- সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছে। এবার সেই সকল প্রতিশ্রুতি নিয়ে এল নয়া চমক।
আগেই জানিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণ ভাণ্ডার। রাজ্যের মা-বোনেদের জন্য চালু হতে চলেছে এই ভাণ্ডার। মমতা সরকারের লক্ষ্মী ভাণ্ডারের থেকে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মা-বোনেরা। মাসে মিলবে ৩ হাজার করে।
এতদিন মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারে মিলত ১৫০০ টাকা। সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০, তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা। তেমনই বাংলায় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক ভাতা। এই সব প্রকল্প দ্বারাই মিলত আর্থিক সাহায্য।
এবার বিজেপি সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণ ভাণ্ডার। জানা যাচ্ছে, শুরু হচ্ছে অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম ফিলআপ। এখন প্রশ্ন হল এই ভাতা পেতে কী কী যোগ্য়তা প্রয়োজন। তেমনই কীভাবে করবেন আবেদন?
জানা যাচ্ছে, অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম ফিলআপ শুরু হবে নতুন সরকার গঠনের পর। ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন হবে শপথ গ্রহণ। এরপর একে একে সরকারের পক্ষ থেকে এই সকল ভাতা নিয়ে ঘোষণা করা হবে। আগে বলা বলেছিল, এই ভাতা পাবেন সকলে। রাজ্যের সকল মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার। তবে, কীভাবে আবেদন করতে হবে সে প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।
এদিকে আবার ভোটের ফল প্রকাশের আগেই কয়েক জায়গায় অন্নপূর্ণ ভাণ্ডারের ফর্ম ফিলআপের নামে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ডিটেইলস নেওয়া হয়েছিল। তবে, আপাতত এই নিয়ে প্রকাশ্যে আসেনি কোনও নিশ্চিত খবর। নতুন সরকার গঠনের পর সব তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

