Yuva Shakti: যুবশক্তি প্রকল্পের পোর্টাল চালু, দেখুন লিঙ্ক, ৩০০০ টাকা কবে থেকে দেবে?

Published : May 25, 2026, 05:11 PM IST

Yuva Shakti Website: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য চালু হয়ে গেল পোর্টাল। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

PREV
16

Yuva Shakti Website: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য চালু হয়ে গেল পোর্টাল। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তার জন্য অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

26

আগের সরকারের আমলে যুবসাথী প্রকল্পের জন্য যে পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টাল আপডেট করে যুবশক্তি করা হয়েছে। গুগলে যুবসাথী সার্চ দিয়ে যে ওয়েবসাইট আসছে তাতেই যুবশক্তি প্রকল্পের নাম আসছে। পোর্টালের লিঙ্ক হল-https://yubasathi.wb.gov.in/।

36

এখন কবে থেকে এই স্কিম চালু হবে? কবে থেকে মাসে মাসে ৩ হাজার টাকা ও এককালীন ১৫ হাজার টাকা পাওয়া যাবে। যারা যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাঁদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? নাকি যুবসাথীর অ্যাকাউন্টেই যুবশক্তির টাকা ঢুকবে? এসব প্রশ্ন ঘুরছে।

46

আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা জুন মাস থেকে দেওয়া শুরু হবে বলে সরকার জানিয়েছে। অন্যদিকে যুবশক্তি নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে, নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সেই যাচাইয়ের কাজ সম্পন্ন হলেই চালু হবে টাকা দেওয়া।

56

মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা ছাড়া হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে যুবসাথীর ভাতার টাকা বাংলার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত।

66

মনে করা হচ্ছে, যুবসাথী প্রকল্পে যারা টাকা পেতেন তাঁরা সরাসরি যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবেন। যারা আগে যুবসাথী পাননি, তাঁদের নতুন করে আবেদন করতে হবে। মাসে মিলবে কড়কড়ে ৩ হাজার টাকা। কবে থেকে আবেদন করা হবে তা জানা যাবে সরকারি বিজ্ঞপ্তির পরেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories