Yuva Shakti: যুবশক্তি প্রকল্পে আবেদনের পোর্টাল খুলে গেল, এই লিংকে ক্লিক করলেই ঢুকবে ৩০০০ টাকা!

Published : May 20, 2026, 04:14 PM IST

পশ্চিমবঙ্গ যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বেকার যুবক-যুবতীরা কীভাবে মাসে ৩০০০ টাকা ভাতার জন্য অনলাইনে আবেদন করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে, তার বিস্তারিত গাইড দেখুন। ১ জুন থেকে সরাসরি ডিবিটি-র মাধ্যমে টাকা পাওয়া শুরু হবে।

PREV
19

পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। চালু হয়ে গেল যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া।

29

এই প্রকল্পের অধীনে রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা পাবেন। নবান্ন সূত্রে খবর, আগামী ১ জুন ২০২৬ থেকেই এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে।

39

আবেদনের সরাসরি লিঙ্ক ও পদ্ধতি: যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য সরকার একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করেছে। আবেদনকারীরা সরাসরি https://www.juboshokti.in/ লিঙ্কে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এ ছাড়াও শ্রম ও কর্মসংস্থান বিভাগের অফিসিয়াল পোর্টাল বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের (Employment Bank) ওয়েবসাইট থেকেও আবেদনের সুযোগ রয়েছে।

49

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক, তাই কোনো অফলাইন ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই। পোর্টালে গিয়ে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

59

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথি:

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

১. বাসস্থান ও বয়স: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক (Madhyamik) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. কর্মহীনতা: আবেদনকারীকে বর্তমানে সম্পূর্ণভাবে বেকার হতে হবে।

69

আবেদনের সময় ভোটার আইডি কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাঙ্কের পাসবুকের কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

79

ডিবিটি (DBT) লিঙ্কের গুরুত্ব: যুবশক্তি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় থাকা বাধ্যতামূলক।

89

১ জুনের আগে টাকা পাওয়া নিশ্চিত করতে এনপিসিআই (NPCI) পোর্টালে গিয়ে আধার ম্যাপিং স্ট্যাটাস চেক করে নেওয়া জরুরি। যদি লিঙ্ক না থাকে, তবে অনলাইনেই তা পরিবর্তন বা নতুন করে লিঙ্ক করা সম্ভব।

99

সরকার জানিয়েছে, এই সহায়তা ততদিন জারি থাকবে যতদিন না যুবক-যুবতীরা কোনো স্থায়ী কর্মসংস্থান পাচ্ছেন। এ ছাড়াও এই প্রকল্পের উপভোক্তারা সরকারি চাকরিতে ৫ বছরের ছাড়ের সুবিধাও পেতে পারেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories