Yuvasathi Scheme: চর্চায় যখন যুবসাথী। বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের তরুণ প্রজন্মের স্বার্থে যুবসাথী প্রকল্পের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Yuvasathi Scheme)। আর সেই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যুবক-যুবতী এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করাতে শুরু করেন (yuvasathi status check)।
কার্যত, রাজ্যের প্রায় সব জেলাতেই যুবসাথীর ক্যাম্প আয়োজিত হয়। সেই সমস্ত ক্যাম্প মিলিয়ে, লক্ষ লক্ষ যুবক-যুবতী সরকারের এই প্রকল্পে আবেদন জানাতে থাকেন। নিঃসন্দেহে ব্যাপক সাড়া বলা চলে। তবে এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার কারণে,
অনেকেই আবার নিজেদের ডকুমেন্টস যাচাইয়ের আপডেটটি সঠিকভাবে পাচ্ছিলেন না। মানে, আপলোড ঠিকঠাকভাবে হল কিনা এবং উপযুক্ত ভেরিফিকেশনের বিষয়েও পর্যাপ্ত আপডেট ছিল না। তাই এই সমস্ত সমস্যা এবং অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যেই প্রশাসনের তরফে একটি হেল্পডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু এই হেল্পডেস্কের সুবিধা পেতে হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আপনার সমস্যার কথা জানাতে হবে। এই নম্বরটি সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত, চালু থাকবে। পাশাপাশি শনিবার এবং রবিবার সহ অন্যান্য যেকোনও সরকারি ছুটির দিনে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না আসা অবধি এই নিয়ম কার্যকর থাকবে। এই প্রকল্প সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে বা কোনও যুবক-যুবতী যদি সমস্যায় পড়েন, তাহলে সেই হেল্পলাইন নম্বরে ফোন করলে সাহায্য মিলবে।
হেল্পলাইন নম্বরটি হল ৬২৯২-২৪৮৮-৮৮।আবেদনকারীরা এই নম্বরে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিজেদের সমস্যা বা প্রশ্ন জানাতে পারেন। তবে এমনটা হতেই পারে যে, কেউ একটু বিস্তারিতভাবে লিখে সবটা জানাতে চান।
সেক্ষেত্রে রাজ্যের যুবক-যুবতীদের স্বার্থে তৈরি যুবসাথী প্রকল্প সম্পর্কিত কোনও প্রশ্ন বা সমস্যার কথা জানতে একটি ইমেইল আইডি-ও তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে আশা করা হচ্ছে, এর ফলে সমস্যা মিটবে অনেকটাই।
এই হেল্পডেস্কের সুবিধা পেতে হলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আপনার সমস্যার কথা জানাতে হবে। এই নম্বরটি সকাল ১০.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত, চালু থাকবে। পাশাপাশি শনিবার এবং রবিবার সহ অন্যান্য যেকোনও সরকারি ছুটির দিনে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.