Yuvasathi: এখনও আসেনি যুবসাথী প্রকল্পের টাকা? কারা আগে পাচ্ছে টাকা? জেনে নিন বিস্তারিত

Published : Mar 14, 2026, 11:57 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে, তবে আবেদন যাচাই প্রক্রিয়ায় অনলাইন ও অফলাইন আবেদনকারীদের মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। 

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প এসেছে এই রাজ্যে। রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ এমনকী পড়ুয়াদের জন্যও চালু আছে বিভিন্ন প্রকল্প। তেমনই সদ্য বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প চালু করেছে সরকার।

25

এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। সদ্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্প চালু হয়েছে সমাজের বেকার যুবকদের জন্য। তাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেবে সরকার। এবার এই প্রকল্প নিয়ে এল চমকপ্রদ তথ্য।

35

সরকারি বড় প্রকল্পে সাধারণত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই করতে হয়। এই প্রকল্পের ক্ষেত্রেও সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে। জানা গিয়েছে, এই প্রকল্পে জমা পড়েছে ৮৪ লক্ষ মানুষের আবেদন।

45

যারা সরাসরি সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই পোর্টালে রয়েছে। সেই তথ্য যাচাই করতে বেশি সময় লাগে না। এই কারণেই অনলাইনে আবেদনকারীদের ভেরিফিকেশন দ্রুত শেষ হচ্ছে এবং তারাই প্রথমে টাকা পাচ্ছেন।

55

আবার অনেকেই ক্যাম্পে গিয়ে ফর্ম ফিলআপ করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। কারণ তাদের তথ্য এখনও কম্পিউটারে তোলা শেষ হয়নি। তাই তাদের টাকা আসতে দেরি হতে পারে। তবে, দেরি হলেও চিন্তা নেই, আপনি যোগ্য হলে অবশ্যই মিলবে টাকা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories