MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Astrology
  • Horoscope
  • 'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে' ঐতিহ্যবাহী উৎসব দোল পূর্ণিমার দিন-ক্ষণ-তিথি এক নজরে

'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে' ঐতিহ্যবাহী উৎসব দোল পূর্ণিমার দিন-ক্ষণ-তিথি এক নজরে

দোলযাত্রা হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব যা প্রতি বছর পালিত হয়। দোল উৎসবে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন।   

3 Min read
Author : Deblina Dey
Published : Mar 03 2022, 11:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

হিন্দু ধর্মে দোল উৎসব বা হোলি উৎসবের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। রঙে ভরা এই বসন্তের উৎসবের রয়েছে বিশেষ ধর্মীয় তাৎপর্য। হোলিকে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক হিসেবে ধরা হয়। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ফাল্গুন মাস। ফাল্গুনে দোলের পবিত্র উত্সব সারা দেশে মহা আড়ম্বর সহকারে উদযাপিত হয়। হোলি ফাগ উৎসব নামেও পরিচিত। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

দোলযাত্রা হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা প্রধানত বাংলা এবং উড়িষ্যার প্রধান ধার্মিক উৎসব যা প্রতি বছর পালিত হয়। দোল উৎসবে ভগবান শ্রী কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। 

39

এই দিনে অনেক বাড়িতেই রাধা-গোবিন্দের পুজোও করা হয়। এই পূর্ণিমা তিথি তাই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির ও নানান রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।

49

ফাল্গুন পূর্ণিমার শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে ন্যাড়াপোড়া বা হোলিকাষ্টক পালিত হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধারানী শ্রী কৃষ্ণের শহর মথুরা এবং বৃন্দাবনে ফুল দিয়ে হোলি খেলেন। এদিনে  রাধারানী মন্দিরের দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন। এমন পরিস্থিতিতে কবে দোল উৎসব বা  হোলি খেলা হবে জেনে নেওয়া যাক।

59

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। 

69

দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

79

দোল উৎসব বা হোলির গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন
হোলাষ্টক শুরুর তারিখ - ১০ মার্চ, দিন বৃহস্পতিবার।
ন্যাড়া পোড়া বা হোলিকা দহন তারিখ - ১৭ মার্চ, বৃহস্পতিবার
দোল উত্সব বা হোলি উদযাপিত হবে - ১৮ মার্চ, দিন শুক্রবার

89

ফাল্গুন পূর্ণিমা তিথি ২০২২ এবং শুভ মুহুর্ত-
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন পূর্ণিমা তিথি শুরু হতে চলেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টা বেজে ২৯ মিনিট থেকে, যা পরের দিন অর্থাৎ ১৮ মার্চ শুক্রবার রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। হোলিকা দহন শুধুমাত্র ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হয়। হোলিকা দহন ১৭ মার্চ ফাল্গুন পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। এই দিনটিকে ছোট হোলিও বলা হয়।

99

দোল উৎসব বা হোলির গুরুত্ব
কথিত আছে যে হোলাষ্টক যখন হয়, তখন তার পরে কোনও শুভ কাজ হয় না। জানিয়ে রাখি ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে হোলাষ্টক শুরু হয়। হোলি উৎসবের গুরুত্ব ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে, দোল উৎসব বা হোলির ৮ দিন আগে থেকেই ভক্তরা প্রহ্লাদকে নানাভাবে অত্যাচার করতে থাকে, যার কারণে হোলাষ্টকের পর থেকে কোনও শুভ কাজ হয় না।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
ভুলেও বাড়ির মুল গেটে শিবের ছবি নয়! বাড়ির দরজায় কোন দেবতার ছবি রাখলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি?
Recommended image3
Lucky Zodiac Signs: টানা ৯২ দিন রাজার হালে কাটাবেন এই ৪ রাশির জাতকরা, দেখে নিন তালিকায় কে কে
Recommended image4
Ajker Rashifal: আজ সম্পত্তি কেনাবেচার শুভ সময়! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Spiritual: মন্দিরে ঢুকেই ঘণ্টা বাজান? ৯৯% মানুষ জানে না এর পিছনের আসল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved