MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • করোনা আতঙ্কের আবহেই দেবীপক্ষের সূচণা, জেনে নিন মহালয়ার ২০২০ নির্ঘন্ট

করোনা আতঙ্কের আবহেই দেবীপক্ষের সূচণা, জেনে নিন মহালয়ার ২০২০ নির্ঘন্ট

করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতেই মানব জাতিকে করোনামুক্ত করতে মা আসছেন মর্তে! ইতিমধ্যেই পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদেক। অন্যান্য বার শপিং থেকে প্যান্ডেল হপিং-এর প্ল্যান করা হয়ে যায় সকলেরই। তবে বলাই বাহুল্য এই বছরের পুজো অন্যান্য বছরের মত নয়। মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই এবার হবে মাতৃ বন্দনা। 

2 Min read
Author : Deblina Dey
Published : Sep 13 2020, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

দুর্গা পুজোর বিষয়ে বাঙালির আবেগ সবচেয়ে বেশি জড়িয়ে থাকে। সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। তবে এই বছরটাতে কি তা সম্ভব হবে! কোথায় যেন প্রতিটা আশার শেষে একটা কিন্তু রয়ে গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

'মা' আসছে বলে কথা, এই সময়টা তো পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকারই বিশেষ উৎসব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। ২০২০ সালের করোনা মহামারী আবহে বিশেষ এই দিনে মায়ের আসার অপেক্ষা শেষ হয়। মহালয়া মানেই মায়ের আসার সময়।

36

শাস্ত্র মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হবে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির  উদ্দেশ্যে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পুজোর বা তার পরবর্তী সময়েও মহামারীর পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

46

২০২০ সালের মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়। 

56

মহালয়া নির্ঘন্ট-

মহালয়ার ভোররাতে রেডিও খুলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় স্তোত্রপাঠ শোনার পরেই মনে হয়, ঢাকের বোলে মেতে উঠেছে প্রকৃতি। তর্পণের জন্য গঙ্গার প্রতিটি ঘাটে ভিড় জমবে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, এ বছরের মহালয়া ৩১ ভাদ্র ১৪২৭, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার। 
 

66

মহালয়ার পূণ্য তিথিতে অমাবস্যার যোগ শুরু হবে ৩০ ভাদ্র ১৪২৭, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার সন্ধ্যা ৭ টা বেজে ০৭ মিনিট থেকে। অমবস্যা শেষ হবে - ৩১ ভাদ্র ১৪২৭, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকেল ৫ টা বেজে ৪ মিনিটে। এর ঠিক একমাস পর ২০২০ সালের দুর্গাপুজো শুরু হবে ২১ অক্টোবর বুধবার। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
গজকেশরী যোগে তুঙ্গে ভাগ্য, কপাল খুলবে এই ৪ রাশির, আর্থিক বৃদ্ধির সঙ্গে আটকে থাকা কাজে আসবে গতি
Recommended image2
কুনজরের ফাঁদে পড়ে এদের জীবন হয় তছনছ! এই পাঁচ রাশি শত্রুকে চিনতে ব্যর্থ হন
Recommended image3
Ajker Rashifal: দিনটি আপনার জন্য বিশেষ হবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Shani Dev: ৯ অক্টোবর পর্যন্ত কঠিন সময়, শনির গতিপথ পরিবর্তনের বেসামাল হতে পারে ৫ রাশি
Recommended image5
Solar Eclipse 2026: অমাবস্যাতেই সূর্যগ্রহণ, আগামী ৯০ দিন দারুণ কাটবে এই ৪ রাশির জাতকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved