MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • মকর সংক্রান্তিতে এই নিয়মগুলি মেনে, সংসার ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে

মকর সংক্রান্তিতে এই নিয়মগুলি মেনে, সংসার ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাংলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে।  'মকরসংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত দক্ষিণ এশিয়ায় এই দিবস বা ক্ষণকে ঘিরে উদযাপিত হয় উৎসব। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 14 2021, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পশ্চিম ভারতীয় প্রদেশ গুজরাটে উৎসবটি আরো অনেক বড় আকারে উদযাপিত হয়। মানুষ, সূর্য দেবতার কাছে নিজেদের ইচ্ছা বা আকূতিকে সুন্দর সুন্দর ঘুড়ির মাধ্যমে প্রকাশ করতে পালন করে ঘুড়ি উৎসব, যা মূলত প্রিয় দেবতার কাছে পৌঁছানোর জন্য একটি রূপক বা প্রতীক হিসেবে কাজ করে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গ্রামগঞ্জে এবং উপকূলীয় অঞ্চলে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। মকরসংক্রান্তি সম্মান, অভিলাষ এবং জ্ঞানের দেবী সরস্বতীকে সম্মান প্রদানের মাধ্যমেও প্রকাশিত হয়।

310

যেহেতু উৎসবটি শীতের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়, সেহেতু এই উৎসবে এমন ধরনের খাবার তৈরি করা হয়, যা শরীরকে উষ্ণ রাখে এবং বেশ শক্তি জোগায়। গুড় দিয়ে তৈরি তিলের লাড্ডু এই উৎসবের অন্যতম উপাদেয় খাবার। মহারাষ্ট্রে একে বলা হয় 'তিলগুল'। 

410

কর্ণাটকে একে বলা হয় 'ইল্লু বিল্লা'। অন্য কিছু প্রদেশে গবাদিপশুকে নানা রঙে সজ্জিত করা হয় এবং আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেওয়ানো হয়।

510

বিশেষ এই দিনে কিছু নিয়ম পালন করা একদমই উচিত নয়। এই দিনে দূরে কোথাও যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয়। 
 

610

মকর বা পৌষ সংক্রান্তিতে কোথাও গেলেও নিজের বাড়িতে ফিরে আসার রীতি রয়েছে। 

710

এই দিনে রান্নাঘর-সহ পুরো বাড়িটিই পরিস্কার পরিচ্ছন্ন রাখা উচিত। নোংরা করা উচিত নয় বলে মনে করা হয়।

810

মকর সংক্রান্তি উৎসবের দিন তাই এই দিনে কোনও অতিথি বাড়িতে এলে তাঁকে খালি মুখে ফেরাতে নেই। 

910

এই দিন অতিথিকে আপ্যায়ণ করার অর্থ নারায়ণ সেবার সমান। 

1010

তাই বিশেষ এই দিনে এই নিয়মগুলি পালন করে সূর্য দেবতার আর্শীব্বাদ লাভ করুন।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Gochar 2026: ২ জুন থেকে খুলছে ৪ রাশির ভাগ্য, মিলবে টাকা-প্রমোশন! লাগতে পারে বড় লটারি
Recommended image2
Love Horoscope in Bengali: সঙ্গী সব সময় আপনাকে সমর্থন করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope in Bengali: এদের জন্য আজ লাভজনক দিন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: আজ একটি ভালো চাকরির অফার পেতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Lucky Zodiac Sign: মে মাসের শেষে লক্ষ্মী-নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে এই রাশির জাতক-জাতিকাদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved