MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Astrology
  • Horoscope
  • গণিকালয়ের পুণ্য মাটি ছাড়া, অসম্পূর্ণ থেকে যায় দুর্গার মাটির মূর্তি

গণিকালয়ের পুণ্য মাটি ছাড়া, অসম্পূর্ণ থেকে যায় দুর্গার মাটির মূর্তি

দুর্গা অর্থাৎ "যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন" হলেন হিন্দু দেবী পার্বতীর এক উগ্র রূপ। হিন্দুধর্মাবলম্বীদের তাকে মহাশক্তির একটি উগ্র রূপ মনে করেন।তিনি দেবী পার্বতীর উগ্র রূপ, তার অন্যান্য নামসমূহ হল চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়ণী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি। দেবী দুর্গার অনেকগুলি হাত। তার অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভূজা মূর্তি দেখা যায়। তবে দশভুজা রূপটিই বেশি জনপ্রিয়। তার বাহন সিংহ। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাকে মহিষাসুর নামে এক অসুরকে বধরতা অবস্থায় দেখা যায়।

2 Min read
Author : Deblina Dey
Published : Sep 28 2020, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

বাংলায় দেবী দুর্গার যে মূর্তিটি সাধারণত দেখা যায় সেটি সপরিবার দুর্গার মূর্তি। এই মূর্তির মাঝখানে দেবী দুর্গা সিংহবাহিনী ও মহিষাসুরমর্দিনী; তাঁর ডানপাশে উপরে দেবী লক্ষ্মী ও নিচে গণেশ; বামপাশে উপরে দেবী সরস্বতী ও নিচে কার্তিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

দেবীর মূর্তি অনেক রকম ভাবেই বানান শিল্পীরা। কখনো বা পাথরের, কখনো বা ধাতুর আবার কখনো বা মৃণ্ময়ী রূপে, আবার কখনো বা দেখতে পাওয়া যায় রত্নখচিত মূর্তি। তবে মাটির তৈরি মূর্তি বানাতে মূলত গঙ্গা মাটি, গো-চনা, গো-মূত্র এই তিন মূল উপাদানের প্রয়োজন হয় এবং এই উপাদান ছাড়া দেবী দুর্গার মূর্তি তৈরী হয় না। 

37

এই তিন উপাদান ছাড়াও রয়েছে আরেক উপকরণ, যা দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি হয়, তা হল গণিকালয়ের পুণ্য মাটি। এই উপাদান ব্যবহার করে পটুয়ারা দেবী দুর্গার প্রতিমা গড়েন। সমাজে এরা যতই তুচ্ছ হোক না কেন, মায়ের কাছে তাঁর সকল সন্তানই সমান। গণিকালয়ের পুণ্য মাটি ছাড়া তাই অসম্পূর্ণ থেকে যায় মায়ের মাটির মূর্তি।
 

47

গণিকালয়ের মাটি কেন ব্যবহার করা হয় সে বিষয়ে নির্দিষ্ট কোন ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শোনা যায়, একজন পুরোহিত গণিকালয় থেকে মাটি সংগ্রহ করে, বৈদিক মন্ত্র উচ্চারণ করে তা শুদ্ধ করেন এবং সেই মাটি দিয়েই তৈরি হয় দেবী প্রতিমা।

57

ধর্ম প্রজ্ঞাদের অনেকের মতেই গঙ্গা মাটি, গো-চনা এবং গো-মূত্র মানব দেহকে পবিত্র করে। তাই সমস্ত শুভ কাজের আগে এই তিন উপকরণের ব্যবহার করেন হিন্দু ধর্মাবলম্বীরা। আর সেই সূত্র ধরেই দুর্গা দেবীর আরাধনাতেও ব্যবহৃত হয় গঙ্গা মাটি, গো-চনা এবং গো-মূত্র।

67

গঙ্গা মাটি এবং গণিকালয়ের মাটির ছাড়াও দেবীর মূর্তি তৈরির কাজে যে মাটি ব্যবহৃত হয়, তাতে রাজদরবারের মাটি, চৌমাথার মাটি, গজদন্ত মৃত্তিকা, নদীর দুই তীরের মাটি থাকে। নারীশক্তিকে সম্মান জানিয়ে দুর্গা পুজোয় ব্যবহৃত হয় নবকন্যার ঘরের মাটি। 

77

এই নবকন্যা হলেন (১) নর্তকী/ অভিনেত্রী, (২) কাপালিক, (৩) ধোপানী, (৪) নাপিতানি, (৫) ব্রাহ্মণী, (৬) শূদ্রাণী, (৭) গোয়ালিনী, (৮) মালিনী ও (৯) পতিতা।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আজ মানসিক চাপ থেকে মুক্তি পাবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Mercury Transit: শুক্রের ঘরে বুধের প্রবেশ, কপাল খুলছে ৫ রাশির, টাকা পাবেন হাত ভরে
Recommended image3
Ajker Rashifal: আজ কাজের ব্যাপারে উদ্যোগী হবেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
সেপ্টেম্বরে বিরল ৪ গ্রহের মহাসংযোগ, কার ভাগ্যে রাজযোগ কার পকেট ফাঁকা? রইল ১২ রাশির সম্পূর্ণ রাশিফল
Recommended image5
Ajker Rashifal: ব্যবসার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved