MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কতটা ঋদ্ব বাংলা চলচ্চিত্র জগত

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় কতটা ঋদ্ব বাংলা চলচ্চিত্র জগত

বাংলা চলচ্চিত্র জগতে রবীন্দ্রনাথ সাদা কালো থেকে রঙিন পর্দায় তার গল্প সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ

2 Min read
Author : Jayita Chandra
| Updated : May 09 2019, 05:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
চোখের বালি (২০০৩)- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। সম্পর্কের টানাপোড়েনের যে সমীকরণ তাঁর কলমে সেই সময় উঠে এসেছিল, তা আজকের দিনে দাঁড়িয়েও সমাজের কাছে সমান তৎপর্য বহন করে। অভিনয়ে ছিলেন ঐশ্বর্য রাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী।
29
চারুলতা (১৯৬৪)- সত্যজিৎ রায় পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নষ্টনীড় উপন্যাস থেকে। যেখানে মেয়েদের চৌহদ্দির মধ্যে থেকেও কতটা সাহসীকতা ও বুদ্ধির জোড়ে নিজের জায়গা করে নিতে হয় তা তিনি দেখিয়েছিলেন। মাধবী মুখোপাধ্যায় ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।
39
কাবুলিওয়ালা (১৯৫৭)- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা ছোট গল্প থেকে নেওয়া এই ছবির কাহিনী। মানুষের প্রতি বিশ্বাস, সারল্যতা ও আবেগ কতটা তাৎপর্য বহন করে তা এই ছবির প্রতিটি ভাষায় স্পষ্ট হয়ে ওঠে। আর গল্পে তার কলম অনায়াসে বলে যায় এক নিপাট স্নেহের ইতিকথা। অভিনেত্রী দেবশ্রী রায় এই ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিল।
49
অতিথী (১৯৬৬)- পরিচালক তপন সিনহা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এটি তৈরি করেছিলেন। যেখানে তারা নামে একটি ছেলে, যে তার বাড়ির প্রতি স্বভাবতই দুর্বল তারই নানান খুঁটিনাটি ছোট আবেগগুলো নিয়ে মজার ছলে তৈরি এই গল্পের পটভূমি।
59
ঘরে বাইরে (১৯৮৪)- পরিচালক সত্যজিৎ রায় রাজনৈতিক পটভূমিতে এই ছবিকে সাজালেও, রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে জাত এই গল্পের পটভূমি ছিল যথেষ্ট বাস্তববাদী। তিনটি চরিত্রের ত্রিকোণ প্রেমের গল্পে গাঁথা এই ছবির ভীত, বিমলা, সন্দীপ ও নিখিলেশ। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভিক্টর বন্দোপাধ্যায়।
69
চতুরঙ্গ (২০০৮)- সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটেও রবীন্দ্রনাথের অবদান। তারই গল্প অনুসারে তৈরি এই ছবি। যেখানে বাংলা এক বিশেষ সামাজিক স্তরের বিবরণে ফুঁটে উঠেছে গল্পের মাধুর্যতা। ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত।
79
এলার চার অধ্যায় (২০১২)- পরিচালক বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চার অধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটের ওপর নির্ভর করে তৈরি এই ছবির গল্প। বিভিন্ন ধাপে পরিণতি পাওয়া এই গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯৩৪ সালে। মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন পাওলি দাম।
89
তিনকন্যা (১৯৬১)- রবীন্দ্রনাঠ ঠাকুর রচিত তিনটি ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবির পটভূমি। পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবি আজও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম সম্পদ। অপর্না সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুগলবন্দী ধরা দিয়েছিল এই সিনেমায়।
99
নৌকাডুবি (২০১১)- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে তৈরি। ঝড়ের ফলে বিয়ের রাতে বদলে যাওয়া চারটি জীবনের সম্পর্কের টানাপোড়েনের গল্প। ছবিতে অভিনয় করেছিল প্রজেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাইমা সেই, রিয়া সেন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved