MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Coronavirus- ৭০০-র নিচে নামল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

Coronavirus- ৭০০-র নিচে নামল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা

দুর্গাপুজোর আগে রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটাই কম ছিল। কিন্তু, পুজোর পর থেকে ফের তা বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে তা হাজারের কাছাকাছি পৌঁছে যায়। তবে কালীপুজোর পর রাজ্যে দৈনিক করোনার গ্রাফ অনেকটাই নিম্নমুখী। দৈনিক সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তবে তার মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের মধ্যে সেখানেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি।

3 Min read
Author : Maitreyi Mukherjee
Published : Nov 06 2021, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অগাস্ট-অক্টোবরের মাঝে বারবার দৈনিক করোনা সংক্রমণ (Covid poisitive) কমে গিয়েও ৪০০ থেকে ৮০০-র মধ্যেই ক্রমাগত ওঠা-নামা করছিল। আর সেই সংক্রমণ গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ৭০০-র নিচে রয়েছে সংক্রমিতের সংখ্যা। শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৭৬৩। কিন্তু, গত ২৪ ঘণ্টায় তা আরও অনেকটাই কমে গিয়েছে। 

210

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। তার মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যাও ২০০-র নিচে নেমে গিয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৭ হাজার ৭৬৫।

310

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৪ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ২৯। 

410

রাজ্যের নিরিখে একদিনে সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া ও কালিম্পংয়ে। গত ২৪ ঘণ্টায় এই দুই জেলায় আক্রান্তের সংখ্যা ১ জন করে। তারপরই রয়েছে আলিপুরদুয়ার ও পূর্ব মেদিনীপুর। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬ ও ৮। এছাড়া উত্তরবঙ্গের (North Bengal) অন্য জেলাগুলির মধ্যে রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং।

510

২৪ ঘণ্টায় মালদহে আক্রান্তের সংখ্যা ১১, উত্তর দিনাজপুরে ১৭, কোচবিহারে ১৪, জলপাইগুড়িতে ৯, দক্ষিণ দিনাজপুরে ১২ ও দার্জিলিংয়ে আক্রান্ত ১৭ জন।

610

রাজ্যের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায় (Kolkata)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১২৬ জন। তালিকায় তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪৪ জন। এরপর রয়েছে হাওড়া ও হুগলি। হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৬০। আর হুগলিতে আক্রান্ত ৪১ জন।

710

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় সবথেকে কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বাকুড়া। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ১ জন। আর পূর্ব মেদিনীপুরে ৮ এবং মুর্শিদাবাদ ও বাকুড়ায় ৯ জন করে আক্রান্ত হয়েছেন। 

810

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭টি জেলার বাসিন্দার। তার মধ্যে দার্জিলিংয়ে ১ জন, বীরভূমে ১ জন, পূর্ব বর্ধমানে ২ জন, হুগলিতে ১ জন, উত্তর ২৪ পরগনায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন ও কলকাতায় ৪ জনের মৃত্যু হয়েছে।

910

গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি বাকি জেলাগুলিতে। তবে পুজোর পর থেকেই কলকাতাকে নিয়ে সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে। সেই কারণে সংক্রমণের উপর রাশ টানতে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। তারই মধ্যে একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৪ জন।  

1010

কলকাতার পাশাপাশি অন্য জেলাতেও বাড়ছে সংক্রমণ। আর তার জেরেই একাধিক জেলায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মাস্ক না পরলেই করা হচ্ছে গ্রেফতার। তবে সংক্রমণ একটু কমায়ে কিছুটা হলেও স্বস্তিতে শহরবাসী। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: গরম নাকি বৃষ্টি? জেনে নিন আজ রঙের উৎসবের দিন কেমন থাকবে আবহাওয়া
Recommended image2
Now Playing
'ও পিসি তুই চলে যা ভাইপোকেও নিয়ে যা', অভিষেক ও মমতাকে ঝাঁঝাল আক্রমণ কৌস্তভ বাগচীর
Recommended image3
Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?
Recommended image4
Now Playing
বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত হয়ে ঝাঁঝাল ভাষণ দেবশ্রী চৌধুরীর, দেখুন কী বলছেন
Recommended image5
Now Playing
'শেখ শাহজাহানকে জেলের ভিতরে পচিয়ে রাখব', সন্দেশখালি থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved