MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • মরুদেশে আইপিএলে একাধিক নতুন নিয়ম লাগু করল বিসিসিআই, জেনে নিন এক ঝলকে

মরুদেশে আইপিএলে একাধিক নতুন নিয়ম লাগু করল বিসিসিআই, জেনে নিন এক ঝলকে

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীর মাটিতে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। ২০২১-এ করোনা আবহে ভারতের মাটিতে আইপিএল আয়োজনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মরু দেশে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই একাধিক নতুন নিয়ম চালু করতে চলেছে বিসিসিআই। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Aug 10 2021, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আইপিএলের দ্বিতীয় পর্বেও কোভিড নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনের নিয়মরে মধ্যে দিয়ে যেতে হবে প্রতিটি দলের প্লেয়ার, কোচ, সাপোর্টিং সহ সকলকে। আইপিএল-এ অংশ নেওয়া ক্রিকেটার, প্রশিক্ষক-সহ অন্য সহকারীরা আরব আমিরশাহীতে পৌছে ৬ দিনের নিভৃতবাসে থাকবেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নিভৃতবাসেও কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে সকলকে। ৬ দিনের নিভৃতবাসে ২ দিন অন্তর সকলের কোভিড ১৯ টেস্ট করা হবে। সেই টেস্ট নেগেটিভ রিপোর্ট আসার পরই অনুশীলনের জন্য অনুমতি পাবেন ক্রিকেটাররা।
310
ভারতের মাটিতে আইপিএল ২০২১-এর অর্ধেক অংশ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল। কিন্তু মরুদেশের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তাই সেখানে দর্শক নিয়েই আইপিএল হওয়ার সম্ভাবনা বেশি। তবে মাঠের একেবারে ওপরের স্ট্যান্ডে থাকবেন দর্শকরা।
410
স্টেডিয়ামে দর্শক থাকার ফলে ব্যাটসম্যানরা ৬ মারলে, সেই বল দিয়ে তৎক্ষণাৎ আর খেলা হবে না। সেই বল স্যানিটাইজ করতে দেওয়া হবে। সেই সময় ম্যাচের চতু্র্থ আম্পায়ার অন্য বল দিয়ে খেলা চালু রাখবেন। দর্শকরা বল ধরলে যদি জীবাণু ছড়ায় সেই কারণেই এই সিদ্ধান্ত।
510
আগের বলটি ফিরলে সেটিকে অ্যালকোহল বেসড ওয়াইপ/ ইউভি-সি দিয়ে স্যানিটাইজ করা হবে। তারপর ফের সেটিকে বলের লাইব্রেরিতে রেখে দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে,'স্টেডিয়ামের বাইরে বা গ্যালারিতে বল গেলে আগের বল জীবাণুমুক্তকরণ করা হবে। তারপর ফের ব্যবহার করা যাবে সেই বল।'
610
খেলা চলাকালীন বা হোটেলে খাকাকীলনও আইপিএল দলগুলির জন্য নিয়ম-কানুন আরও কড়াকড়ি করেছে বিসিসিআই। কোনও প্লেয়ার অন্য়ের পানীয়, খাবার ও জলের বোতল শেয়ার করতে পারবেন না। কোনও রকম ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
710
মাঠে কোনও প্লেয়ার জল খেতে চাইলে পরিবর্ত প্লেয়াররা ড্রিঙ্কস হোল্ডারে করে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট বোতলই নিয়ে আসবে। বিসিসিআই ফ্যাঞ্চাইজিগুলিকে বলেছে পানীয়র বোতলে প্লেয়ারের নামের লেবেল ব্যবহার করতে। যাতে সহজেই আলাদা আলাদা বোতল চিহ্নিত করা যায়।
810
হোটেলে থাকাকালীন বা সুইমিং পুলে স্নান করার সময় বিসিসিআই নতুন নিয়ম অনুযায়ী প্লেয়াররা যেন নিজেদেরই তোয়ালে বা পোশাক ব্যবহার করেন। সতীর্থদের কোনও কিছুই ব্যবহার করতে নিষেধাজ্ঞা করা হয়েছে।
910
গল্ফ কোর্স আংশিক ভাবে ব্যবহার করতে পারবে না কোনও টিম। হোটেলের পুরো গলফ কোর্সই বুক করতে হবে। গল্ফ ক্লাবের লকাররুম ব্যবহার করা যাবে। হোটেলের বার, রেস্তোরাঁ, ক্যাফে ও জিম ব্যবহার করা যাবে না।
1010
২০২১ সালে ভারতের মাটিতে আইপিএল চলাকীলন ভেঙে গিয়েছিল জৈব সুরক্ষা বলয়। করোনা থাবা বসিয়েছিল কেকেআর, সিএসকে, দিল্লি দলে। তারপরই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় পর্বে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই। তাই নিয়মের কড়াকড়ি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন, বৈঠকের পর মুখ খুললেন বিসিসিআই সচিব
Recommended image2
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image3
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image4
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image5
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved