MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মানসিক অবসাদের সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন বিরাট, কার পরামর্শে নিজেকে ফিরে পেয়েছিলেন কোহলি

মানসিক অবসাদের সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন বিরাট, কার পরামর্শে নিজেকে ফিরে পেয়েছিলেন কোহলি

মানসিক অবসাদ এখন দৈনন্দিন জীবনে অনেক মানুষেরই সমস্যা হয়ে দেখা দিচ্ছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই আক্রান্ত হচ্ছেন সকলেই। এই রোগের শিকার হয়েছিলেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে কে তাকে সাহায্য করেছিলেন সেই কথাও জানিয়েছেন ভিকে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 20 2021, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ইংল্যান্ডের প্রখ্যাত ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের ‘নট জাস্ট ক্রিকেট’ পডকাস্ট-এ নিজের সম্পর্কে এমন অজানা তথ্য তুলে ধরেছেন বিরাট। সেখানেই বিরাট জানান তিনিও মানসিক অবসাদের শিকার হয়েছিলেন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাটের ব্যর্থতা তার জীবনে সব থেকে খারাপ ও শিক্ষনীয় সময় ছিল। । ওই সফরে পাঁচ টেস্টে কোহলির স্কোর ছিল যথাক্রমে ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। ১০ ইনিংসে তার রানের গড় ছিল মাত্র ১৩.৫০। 
 

38

এমন হতাশাজনক পারফরমেন্সের পর মনসিক অবসাদ বিরাটকে গ্রাস করেছিল। সাক্ষাৎকারে বিরাট জানান,'হ্যা, সেসময় নিজেকে পৃথিবীর সবথেকে একা ব্যক্তি বলে মনে হতো। ঘুম থেকে ওঠার পর মনে হতো রান করতে পারব না। যা একেবারেই ভালো অনুভূতি নয়। সমস্ত ব্যাটসম্যানই কখনও না কখনও এমন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। যখন তাঁদের নিয়ন্ত্রণে আর কিছু থাকে না। অত্যন্ত কষ্টকর সময়টা।'
 

48

কোহলি জানান, 'এই বিষয় থেকে কীভাবে মুক্তি মিলবে তা বুঝতে পারা যায় না। এমন অবস্থায় পড়েছিলাম, যখন আমি কোনো কিছুই করতে পারছিলাম না। মনে হতো, আমি পৃথিবীর সবথেকে একা ব্যক্তি। সেই সময় আমার প্রয়োজন ছিল পেশাদারি সহায়তার।'
 

58

কোহলি আরও সংযোজন করেন, 'এমন একজনের প্রয়োজন ছিল যে আমাকে তার সময়টা উজাড় করে দেবে। যাঁর কাছে যে কোনও সময় নির্দ্বিধায় বলা যাবে- আমি কি অনুভব করছি। ঘুমোনো কঠিন হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করত না।'
 

68

কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন বিরাট কোহলি তও জানিয়েছেন ভারত অধিনায়ক। দেশে ফিরে সচিন তেন্ডুলকরের শরণাপন্ন হয়েছিলেন বিরাট। সচিনের সঙ্গে কয়েকটা সেশন করার পর নিজের ভুল বুঝতে পেরেছিলেন বিরাট। টেকনিক্যাল সমস্যার সমাধানের পাশাপাশি মানসিকভাবে বিরাটকে চাঙ্গা করেছিলেন সচিন।

78

পরের অস্ট্রেলিয়া সফরেই রানে ফেরেন বিরাট। তাঁর ব্যাটে রানের খরা কেটে আসে রানের সুনামি। অজিদের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে ৬৯২ রান করেন তিনি।  ২০১৮ সালের ইংল্যান্ড সফরে কোহলি ৫ ম্যাচে ৫৯.৩০ গড়ে সংগ্রহ করেন সিরিজের সর্বোচ্চ ৫৯৩ রান।
 

88

তবে মানসিক অবসাদ যে ভয়ঙ্কর একটা সমস্যা তা মেনে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাধারণ মানুষের ক্ষেত্রে এই সমস্যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন।  তিনি চান বিশেষজ্ঞের সাহায্যে এই সমস্যা দূর করা হোক।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
SRH vs RCB: শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেও আইপিএল-এর শীর্ষেই আরসিবি
Recommended image2
Kolkata Knight Riders: মুম্বইকে হারিয়ে খোশমেজাজে নাইটরা, গল্ফে মাতলেন ওয়াটসনরা! রবিবার সামনে দিল্লি
Recommended image3
SRH vs RCB: চাই টপ-টু ফিনিশ? অসাধ্য সাধন ছাড়া কোনও উপায় নেই হায়দরাবাদের সামনে
Recommended image4
MS Dhoni: এবারের আইপিএল-এ কোনও ম্যাচেই খেললেন না, চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ কী?
Recommended image5
Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে থাকতে পারেন, আড়াই বছর পর ওডিআই খেলবেন বুমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved