MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ২২ গজে সবথেকে বেশি গতিবেগে করা ১০টি আগুনে ডেলিভারি, আইপিএলের প্রাক্কালে জেনে নিন আপনিও

২২ গজে সবথেকে বেশি গতিবেগে করা ১০টি আগুনে ডেলিভারি, আইপিএলের প্রাক্কালে জেনে নিন আপনিও

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ক্রিকেট এই মহাযজ্ঞের আগে ক্রিকেট বিশ্বের নানা রেকর্ড (Records)সকলেই জানার চেষ্টা করে থাকেন। তা আইপিএল (IPL)সংক্রান্ত হোক কিংবা আন্তর্জাতির ক্রিকেট সংক্রান্ত। আইপএল তথা আধুনিক ক্রিকেটকে (Modern Cricket) ব্যাটসম্যানদের খেলা বলা হলেও, বোলাররা কিন্তু নিজেদের যোগ্যতা পাল্লা দিয়ে প্রমাণ করে আসছে। ব্যাটসম্য়ানের চার-ছয়, স্পিনারদের ভেলকি দেখতে পছন্দ করেন ক্রিকেট প্রেমিরা (Cricket Lovers) ঠিক তেমনই ২২ গজে আগুন ঝরানো পেস বোলিংও সকলের পছন্দ। দশকের দশকের ধরে ক্রিকেট বিশ্বে (Cricket World) এসেছে একের পর এক কিংবদন্তী পেস বোলার। যাদের সামনে ব্যাট করতে ব্যাটসম্যানরা একটু হলেও পা কাপে। ক্রিকেটে প্রযুক্তি স্পিড মিটার আসার পর থেকে পেসারদের বলের গতিও মাপা সম্ভব হচ্ছে। আজ আপনাদের জানাবো বিশ্বের সবথেকে জোরে ১০টি বল (Top 10 Fastest Delivery) সম্পর্কে। চলুন জানা যাক কোন পেসাররা করেছেন বিশ্বের দ্রুততম ১০টি বল।

3 Min read
Author : Sudip Paul
Published : Mar 25 2022, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শেন বন্ড-
ক্রিকেট ইতহাসে সবথেকে জোরে বোলারের তালিকায় ১০ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার শেন বন্ড।  তার আগুনে বলের কথা আমাদের সকলেরই জানা। কেরিয়ার খুব দীর্ঘ না হলেও তিনি যথেষ্ট ভীতি তৈরি করেছিলেন ব্যাটসম্যানদের মনে।  দ্রুত গতি বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। কিউইদের অন্যতম ম্য়াচ উইনার ছিলেন তিনি।  শেন বন্ড ২০০৩ বিশ্বকাপে ১৫৬.৬ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মহম্মদ সামি-
এই তালিকায় ৯ নম্বরে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মোহাম্মদ সামি। নিজের কেরিয়ারে খ্যাতির পাশাপাশি নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন এই ফাস্ট বোলার। তিনি গতি ও সুইংয়ের জন্য পরিচিত ছিলেন। ২০০৩ সালে শারজায় অনুষ্ঠিত একটি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যার সৌজন্যে তিনি রেকর্ড বুকে নাম লেখান। 

310

মিচেল জনসন-
অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল জনসনকে গতির রাজা বলা হয়। ক্রিকেট ইতিহাসে সবথেকে জোরে বল করার তালিতায় অষ্টম স্থানে রয়েছেন তিনি।  ২০১৩-১৪ অ্যাসেজ সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন এবং তিনি ১০ ইনিংসে মোট ৩৭টি উইকেট নিয়েছিলেন। যা সকলের স্মরণে রয়েছে। এই সিরিজের মেলবোর্নের পিচে তিনি ঘণ্টায় ১৫৬.৮ কিলোমিটার বেগে বল করেছিলেন।

410

ফিডেল এডওয়ার্ড-
ওয়েস্ট ইন্ডিজ দলের অনেক দুর্দান্ত ফাস্ট বোলার ছিলেন যারা তাদের গতি দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের যুগে যুগে সমস্যায় ফেলেছেন। ফিডেল এডওয়ার্ড এর ক্রিকেট কেরিয়ার ছোট হলেও ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৭.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। সেই ডেলিভারির সৌজন্য়েই এই তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন ক্যারেবিয়ান পেসার। 
 

510

অ্যান্ডি রবার্টস-
ক্রিকেট ইতহাসে একের পর এক কিংবদন্তী পেস বোলার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম অ্যান্ডি ছিলন রবার্টস। সেই সময় ক্যারেবিয়ান দলের অন্যতম সেরা ম্য়াচ উইনার ছিলেন তিনি। কেরিয়ারের দ্রুততম বলটি তিনি করেছিলেন ঘন্টায় ১৫৯.৫ কিলোমিটার বেগে। যার সুবাদে তিনি এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। 
 

610

মিচেল স্টার্ক-
দ্রুততম বলের নিরিখে পঞ্চম স্থানেও অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার মিচেল স্টার্ক।  গতি ও ইয়র্কারের জন্য বিখ্যাত তিনি। বর্তমানে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্য়ানদের সমস্য়ায় ফেলেছেন অজি পেস ব্য়াটারি।  ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ১৬০.৪ কিলোমিটার গতিতে রস টেলরকে বোল্ড করেছিলেন স্টার্ক। সেই ডেলিভারি রেকর্ড বুজে জায়গা করে নিয়েছে।

710

জেফ থমসন-
বিশ্বের সবথেকে দ্রুত ডেলিভারির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আরও এক অস্ট্রেলিয়াক তারকা পেস বোলার। জেফ থমসন কতটা ভয়ঙ্কর ছিলেন তা ক্রিকেট প্রেমিদের সকলের জানা। সেই সময়কার ব্যাটসম্যানরাও জেফ থমসনের আগুনে বোলিং সম্পর্কে ধারণা রয়েছে। একাধিকবার তার বলে আহত হয়েছেন ব্যাটসম্যানরা। ১৯৭৫ সালে তার দ্রুততম বলটি করেছিলেন ১৬০.৪ কিলোমিটার গতিতে।
 

810

শন টেইট-
বিশ্বের দ্রুততম বলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে আরও অস্ট্রেলিয়ার তারকা  পেসার। খুব দীর্ঘ দিন ক্রিকেট না খেললেও এই অজি ফাস্ট বোলার  অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন।  তার আগুনে বোলিং সেই সময়  সমস্য়ায় ফেলেছিল বিশ্বের তাবড় তাবড় ব্য়াটসম্য়ানকে। নিজের কেরিয়ারে ১৬১.১ কিলোমিটার বেগে বল করে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন।

910

ব্রেট লি-
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ও কিংবদন্তী ফাস্ট বোলার ব্রেট লি। অজি স্পি়ড স্টার ব্রেট লি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। গতি ও সুইয়ের জন্য সঙ্গে কাঁটার মত ইয়র্কারের জন্য বিখ্যাত ছিলেন ব্রেট লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৬১.১ কিলোমিটার বেগে বল করেছিলেন অজি পেসার। যেই ডেলিভারি রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। 

1010

শোয়েব আখতার-
ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুত বোলারের তালিকায় একবারে সবথেকে উপরে অর্থাৎ ১ নম্বরে  রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বিশ্বের দ্রুততম বলটি করেছিলেন। বলের গতির জন্য তাকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-ও বলা হয়ে থাকে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন। যা এখনও রেকর্ড। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image2
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Recommended image3
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image4
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image5
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved