MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাস, কলকাতায় কত দাম হল জেনে নিন

হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাস, কলকাতায় কত দাম হল জেনে নিন

ফের মধ্যবিত্তের পকেটে ধাক্কা। বাড়ল রান্নার গ্যাসের দাম। পুজোরআগে এই দাম বৃদ্ধিতে বেশ চিন্তায় আম জনতা। পয়লা সেপ্টেম্বরই দাম বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের। অক্টোবরের শুরুতে ফের বাড়ল এলপিজির দাম। করোনার মহাসঙ্কটের মধ্যে ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 06 2021, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

করোনা আবহে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

এক মাসের মধ্যে বাড়ল ১৫ টাকা। অর্থাৎ এবার ১৫ টাকা বেশি দিতে হবে রান্নার গ্যাস কিনতে গিয়ে। কার্যত হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। প্রায় হাজার টাকা ছুঁতে চলেছে রান্নার গ্যাসের দাম। 

39

সেপ্টেম্বরে দাম বৃদ্ধির ফলে একলাফেই ৯০০ টাকার গন্ডি পার করেছিল এলপিজি। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হয়েছিল ৯১১ টাকা।

49

এবার আরও ১৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গৃহস্থের হেঁশেলে ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাসের (এলপিজি) দাম কলকাতায় ১৫ টাকা বাড়ল। আজ থেকে ক্রেতাদের একটি সিলিন্ডার কিনতে হবে ৯২৬ টাকা দিয়ে।

59

কেন বারবার বাড়ছে এই দাম, প্রশ্ন ক্রেতাদের। কেন্দ্রের দাবি লপিজি-র মূল উপাদান প্রোপেন, বুটেনের দাম বাড়ছে। তাই রান্নার গ্যাসের দাম বাড়াতেই হচ্ছে। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও কমছে ভর্তুকির পরিমাণ। ওই পরিমাণ এই মুহূর্তে না দেওয়ারই সমান হয়ে দাঁড়িয়েছে। 

69

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে ধাপে ধাপে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় ৩০০ টাকারও বেশি বেড়েছে। একানে দাবি উঠছে গ্যাসে ভর্তুকি দেওয়ার। 

79

কারণ অতিমারিতে সাধারণ মানুষের রোজগার নিয়ে নাজেহাল অবস্থা। তার উপর জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। অগাষ্ট-সেপ্টেম্বরে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ফের গ্যাসের দাম বাড়ায় চিন্তা বেড়েছিল। 

89

প্রতি মাসের ১ তারিখ রান্নার গ্যাসের দাম সংশোধন করে রাষ্টায়ত্ত তেল সংস্থাগুলি। তবে গত তিন মাস ধরে যে হারে গ্যাসের দাম বাড়াচ্ছে, তাতে ১০০০-এর গন্ডি পার করতে খুব বেশি সময় নেই বলেই মনে হচ্ছে সকলের।

99

কলকাতায় একটি সিলিন্ডারের দাম হয়েছে ৯২৬ টাকা। গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল ৩০০ টাকার বেশি। পেট্রল-ডিজেলের দামও চড়ছে নাগাড়ে। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
সাসপেন্ড হয়েও দমেননি কল্যাণ! সংসদে একাই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ, মমতার নীরবতায় বাড়ছে প্রশ্ন
Recommended image2
CJP Protest: NEET বিতর্কে জট কাটছে না! ৩ শর্তে অনড় থেকে সরকারের আলোচনার প্রস্তাব ফেরাল CJP
Recommended image3
Cockroach Janta Party: 'আরশোলায়' থিক থিক করছে দিল্লি! কারা এই ককরোচ জনতা পার্টি, এদের আসল দাবিটাই বা কী?
Recommended image4
NEET Controversy: বিরোধীদের দাবি মেনে নিট নিয়ে বিতর্কে রাজি সরকার, সংসদ অচল না করার আর্জি রিজিজুর
Recommended image5
DA Hike: সরকার মহার্ঘ ভাতা বাড়িয়েছে, এসব কোম্পানির কর্মচারীদের মাইনে বৃদ্ধি পাবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved