MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • যেখানে সেখানে বীর্যপাত, দেশজুড়ে আতঙ্কিত মহিলারা - আসরে নামলেন সাংসদ, দেখুন ছবিতে ছবিতে

যেখানে সেখানে বীর্যপাত, দেশজুড়ে আতঙ্কিত মহিলারা - আসরে নামলেন সাংসদ, দেখুন ছবিতে ছবিতে

যখন গোটা বিশ্ব আফগানিস্তান আবার সন্ত্রাসবাদীদের স্বর্গভূমি হয়ে উঠবে কিনা, এই নিয়ে চিন্তিত, তখন দক্ষিণ কোরিয়ার কাঁপছে 'সিমেন টেরোরিজম' বা 'বীর্য সন্ত্রাস'এর ভয়ে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই সংক্রান্ত আইনের পরিবর্তন চাইছেন সেই দেশের আইন প্রণেতারা। তাঁরা চাইছেন সেক্স ক্রাইম বা যৌন অপরাধ হিসেবে গন্য করা হোক এই অপরাধকে। এই নিয়ে উত্তাল এখন সেই দেশ।   

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Sep 06 2021, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

"বীর্য সন্ত্রাস" শব্দবন্ধটির ব্যবহার প্রথম শুরু হয়েছিল কোরিয়ার সোশ্যাল মিডিয়ায়। আসলে গত কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভূত ধরণের অপরাধের ক্রমবৃদ্ধি ঘটছে। অনেক পুরুষই, ধরা পড়ছেন মহিলাদের কোনও ব্যবহার্য দ্রব্য বা সম্পত্তির উপর বীর্যপাত করে। এই ধরণের হেনস্থার পরিমাণ এতটাই বেড়েছে, যে সন্ত্রস্ত সেই দেশের মহিলারা। এর থেকেই নেটিজেনরা এই অপরাধকে সিমেন টেরোরিজম বা বীর্য সন্ত্রাস বলতে শুরু করেছিলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

সিওলে একজন পুরুষ সরকারি কর্মচারী ধরা সম্প্রতি 'বীর্য সন্ত্রাসবাদী' হিসাবে ধরা পড়ে। সে ২০২০ সালের ২০ জানুয়ারি থেকে ১৪ জুলাই - এই ছয় মাসের মধ্যে ছয়বার, তার একজন মহিলা সহকর্মীর কফির কাপে বীর্যপাত করেছিলেন বলে প্রমাণিত হয়। এর জন্য তাকে 'সম্পত্তির ক্ষতি' করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। যার জেরে তার ২,৫০০ মার্কিন ডলার জরিমানা হয়েছিল।

36

২০১৯ সালে, আবার একই অপরাধ করে ধরা পড়েছিল একজন স্নাতক স্তরের ছাত্র। তার অপরাধ ছিল আরও গুরুতর। এক সহপাঠিনীর কফিতে সে ৫৪ বার বীর্য, কফ, মল হওয়ার ওষুধ এবং যৌন ইচ্ছা বাড়ানোর ওষুধ মিশিয়ে দিয়েছিল। অবশ্য এর পিছনে তার একটা অন্য কাহিনি ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার আগে ওই যুবতীর সঙ্গে সঙ্গম করতে চেয়েছিল স্নাতক স্তরের ছাত্রটি। মেয়েটি রাজি না হওয়ায় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে সে এরকমটা করেছিল। ওই অপরাধে তার তিন বছরের কারাদণ্ড হয়েছিল।

46

২০১৯ সালে, আবার সিওল সাবওয়ে স্টেশনে, এক মহিলার ব্যাগে বীর্য-ভরা কন্ডোম রাখার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল আরেক পুরুষ। সেই ক্ষেত্রেও তার বিরুদ্ধে সম্পত্তির ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। শাস্তি হয়, কিছু অর্থ জরিমানা।

56

এই ঘটনাগুলি গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ায়, মহিলাদের সম্পত্তির উপর বীর্যপাতের সবথেকে হইচই ফেলে দেওয়া কয়েকটি ঘটনা। তবে এটা কেবলই হিমশৈলের চূড়া। এরকম, বীর্য সংক্রান্ত হেনস্থার শিকার কোরিয় মহিলাদের প্রতিনিয়ত হতে হয় বলেই জানা গিয়েছে। এর অন্যতম কারণ কোরিও আইন অনুসারে শারীরিক যোগাযোগ না হলে, তাকে যৌন অপরাধ হিসাবে ধরা হয় না।  

66

তবে, এই প্রবণতার অবসান চাইছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের জুলাই মাসেই, দক্ষিণ কোরিয় ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা, বায়েক হাই-রিউন দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে এই আইনের একটি সংশোধনীর খসড়া জমা দিয়েছেন। সংশোধনীতে তিনি 'বীর্য সন্ত্রাস'-কে 'অশারীরিক যোগাযোগ' হলেও, যৌন অপরাধের আখ্যা দেওয়ার আবেদন করেছেন। তাঁর এই সংশোধনী নিয়ে এখন জোর আলোচনা চলছে দেশ জুড়ে।
 

About the Author

AL
Amartya Lahiri
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fishermen Arrest: সীমান্ত পার করার অভিযোগ, ৯ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী
Recommended image2
Bangladesh Railway: দিল্লি থেকে ঢাকা, ভারতের উপহার দেওয়া ট্রেনে চড়বে বাংলাদেশীরা
Recommended image3
Colombia Earthquake: ধ্বংসস্তূপের নীচে সন্তানকে আগলে বাবা, কয়েকদিন পর জীবন্ত উদ্ধার!
Recommended image4
Imran Khan: খোঁজ পাচ্ছে না পরিবারও! এরপর পাক সাংবাদিকের বিস্ফোরক দাবি ঘিরে আরও জল্পনা, আদৌ বেঁচে আছেন ইমরান খান?
Recommended image5
Freshwater Resources: সবচেয়ে বেশি মিষ্টি জল কোন দেশে? সেরা ১০-এ ভারত কত নম্বরে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved