MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়

মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়

রবিবার ছুটির আমাজে চলুন বেরিয়ে পড়া যাক মাছ ধরতে। এদিকে ভরা বর্ষায় জল উপচে পড়েছে মফস্বল থেকে মহানগরের অলিতে-গলিতে। কাছে পিঠে নিদেন পক্ষে একটা জল আসার জায়গা থাকলে, এখনও বাড়ির দিকে জিওল মাছ লাফাতে লাফাতে হাজির হয়। ধরতে পারুন আর না পারুন, চোখে সামনে অমন দৃশ্য দেখলে কেউ কি আর মাথা ঠিক রাখতে পারে। লাফ মেরে জলে নেমে মাছ ধরতে চাওয়ার মজাটাই তো আলাদা। স্বপ্ন ছিল ছোটবেলায় মাছ ধরবেন নিজে হাতে, কিন্তু ধরা হয়নি। হুড়হুড়িয়ে বয়েস চলে গেছে। কোনও অসুবিধা নেই, আপনার সেই চাপা পড়ে যাওয়া ইচ্ছেয় অক্সিজেন ভরে দিতে রইল মাছ ধরা নিয়ে সাত কাহন। শুধু দেখতে থাকুন একের পর এক ছবি, মন ধরে নিয়ে যাবে মাছে। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jun 27 2021, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17


কলকাতার আশে-পাশে একাধিক মাছ ধরার লেক বা ভেড়ি রয়েছে। আপনি টিকিট কেটে বড়শি নিয়ে গিয়ে অবশ্যই মাছ ধরতে পারেন। তবে যদি মাছ ধরার স্বপ্ন থাকে, কিন্তু বড়শি দিয়ে মাছ কখনও ধরা হয়নি। তাহলেও আপনি গেলে শান্তি পাবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27


নিদেন পক্ষে মাছ না ধরতে পারেন বড়শি ধরলেও মন ভালো হয়ে যাবে। বাকি মনযোগ দিয়ে খেয়াল করুন। কেই বা বলতে পারে এই বর্ষায় আপনার হাতে সব বড় মাছটাই উঠবে না। 
 

37

 

 


কলকাতার কাছে পিঠে মাছ ধরার ঠিকানাগুলি হল,বিদাননগর থেকে সায়েন্সসিটি যাওয়ার আগে পড়বে ক্যাপটেন ভেড়ি ফিসিং পার্ক, বনহুগলির স্বভিমান পার্ক, নলবন ফিশারিস পার্ক, সুভাষ সরোবর ইত্যাদি। তবে যাবার আগে জেনে নেবেন কোভিড পরিস্থিতিতে এই জায়গাগুলি কখন খোলা থাকছে।
 

47

কলকাতা থেকে গঙ্গা ধরে উত্তরে এগোলেই প্রথমে পড়বে বাঁশবেড়িয়ার ডানলপ চর। আপনি এখানে এলে অবশ্য সেই প্রফেশনাল কোনও টাচ পাবেন না। খুবই প্রাকৃতিক ছন্দে সময় কাটবে। তবে এখানে অভিজ্ঞ কাউকে নিয়ে এলে ভাল করবেন।

57


পর্যটন শিল্পের দাবি, ইউরোপে বিনোদনের জন্য মাছ ধরেন প্রায় আড়াই কোটি জন। খচর করেন ২ লক্ষ ১৭ হাজার কোটি টাকা। ইউরোপিয়ান অ্যাঙ্গলার্স অ্যালায়েন্স এবং ইউরোপিয়ান ফিশিং ট্যাকল ট্রেড অ্য়াসোসিয়েশনের হিসেব অনুযায়ী, মাছ ধরার যন্ত্র বা উপকরণই তৈরি করে ২,৯০০ সংস্থা। সেখানে কাজ করেন প্রায় ৬০ হাজার জন।

67

আমেরিকাতেও স্পোর্টস ফিশিংয়ে যুক্ত আছেন ৮.৮ কোটি মানুষ। তাঁরাও বছরে খরচ করেন ২ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। সেই সূত্রে কাজের সুযোগ হয় ১০ লক্ষ মানুষের। আগামী দিনে ভারতেও এই শিল্পের বড়সড় বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞের।

 

77

অ্য়াডভেঞ্চার ট্যুরিজম ডেভলপমেন্ট ইনডেক্স রিপোর্ট বলছে, ভবিষ্যতে পর্যটন ব্যবসার ৫০ শতাংশ আসবে এই ধরনের বেড়ানো থেকে।অ্য়াডভেঞ্চার ট্যুর অপারেটার্স অ্য়াসোসিয়েশন অব ইন্ডিয়ারও দাবি, দেশে এই ব্য়াবসা বাড়ছে ২০ থেকে ২৫ শতাংশ।

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh News: দুর্গাপুজোয় দখলদারির অভিযোগ? কলকাতায় ফিরেই স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের
Recommended image2
WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস
Recommended image3
সই জাল করে দেড় কোটি টাকা আত্মসাৎ, জেল হেফাজতে ব্যবসায়ী পবন ভীমসরিয়া
Recommended image4
Hasirani Rath: জন্মের ১ বছর আগেই মাধ্যমিক পাশ! হাসিরানি রথের হলফনামা মামলায় কী বলল কলকাতা হাইকোর্ট
Recommended image5
Kolkata Old Durga: চিৎপুরের চিত্তেশ্বরী: ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার প্রথম দুর্গামূর্তি, নরবলির ইতিহাসও জড়িয়ে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved