MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গেল টালা সেতু, দেখে নিন নবনির্মিত সেতুর অপরূপ সুন্দর কিছু ছবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে খুলে গেল টালা সেতু, দেখে নিন নবনির্মিত সেতুর অপরূপ সুন্দর কিছু ছবি

দুর্গাপুজো মণ্ডপের পাশাপাশি আজ বহু প্রতীক্ষিত টালা সেতুরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সেতুর ভারবহন ক্ষমতা এবার অনেকটাই বেশি। 

2 Min read
Author : Sahely Sen
Published : Sep 22 2022, 09:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দুর্গাপুজো মণ্ডপের পাশাপাশি আজ বহু প্রতীক্ষিত টালা সেতুরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার পরে এই সেতু উদ্বোধন করার কথা থাকলেও সেতু নির্মাণের যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মোট ৪৬৫.১১ কোটি টাকা খরচ করে তৈরি হল ৭৪৩.৪৩ মিটার লম্বা টালা সেতু। ২২ সেপ্টেম্বর সেতুটির উদ্বোধন হলেও আপাতত প্রথম এক সপ্তাহ ছোট যানবাহন চলাচল করবে এই সেতুর ওপর দিয়ে। পূর্ত দফতর সূত্রে খবর, এক সপ্তাহ পর সেখানে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

310

২০১৮ সালের সেপ্টেম্বরে টালা সেতুর স্বাস্থ্যপরীক্ষা হয়। ২০১৯ সালে দুর্গাপুজোর আগে ওই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট জমা দিয়ে সরকারি সংস্থা রাইটস জানায়, টালা সেতু ভেঙে ফেলে নতুন নির্মাণ প্রয়োজন। সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাও একই সুপারিশ করেন।

410

নবনির্মিত টালা সেতুর দ্বারা উত্তর কলকাতার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে বিস্তর সুবিধা হবে বলে দাবি কলকাতা পুরসভার। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন এই সেতুটি তৈরি হওয়ায় তা আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়েছে।

510

উদ্বোধনের পরেই টালা সেতুতে বাস চালানোর আবেদন জানিয়েছিল বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। সেই আবেদন জমা পড়েছিল পরিবহণ দফতরে। কিন্তু সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে রাজ্য প্রশাসন।

610

সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা জানিয়েছে, চার লেনের ওই সেতু দু’টি ফ্ল্যাঙ্কে বিভক্ত। উদ্বোধনের পরে এখন শুধুই ডান দিকের ফ্ল্যাঙ্কটি সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হতে পারে।

710

পুরনো সেতুর যে দিক দিয়ে ডানলপ থেকে শ্যামবাজারমুখী যান চলাচল করত, নতুন সেতুর সেই ফ্ল্যাঙ্কটি দিয়েই শুধু ছোট গাড়ি চলাচল করানো হতে পারে। ওই ফ্ল্যাঙ্কটিকে দ্বিমুখী রাস্তা হিসাবে ব্যবহার করা যেতে পারে। আবার সেটি একমুখী রেখে ব্যবহার করা হতে পারে সেতুর পার্শ্ববর্তী অন্য রাস্তা।

810

এর আগে টালা সেতুর ভারবহন ক্ষমতা ছিল ১৫০ টন। এ বার সেই ভারবহন ক্ষমতা বাড়ছে অনেকটাই। ২০২২-এর ২৯ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হতে পারে সেতুর দু’টি ফ্ল্যাঙ্কই।

910

আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই সেতুর উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুটি তৈরি করতে কারিগরি সহায়তা নেওয়া হয়েছে আইআইটি খড়গপুরের।

1010

আগে ভারত ফরওয়ার্ড ব্লকের চেয়ারম্যান প্রয়াত নেতা হেমন্তকুমার বসুর স্মরণে এই ব্রিজের নাম রাখা হয়েছিল হেমন্ত সেতু। এবার নবনির্মিত টালা সেতুর কী নাম রাখা হয়, তা নিয়ে এলাকার মানুষের মধ্যে রয়েছে জল্পনা।

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 
4th T20 • IND vs WI
Drinks
INDIND
-
WIWI
(10.0 ov)118/2
IND chose to bowl.
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puja Special Train: পুজোয় রাতেও মিলবে লোকাল ট্রেন! চলবে ১২টি স্পেশাল, রইল টাইম টেবিল
Recommended image2
Now Playing
Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
Recommended image3
Kolkata Police: পুজোর ট্রাফিক সামলাতে রাস্তায় নামছে ৬০০০ পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কমিশনারের
Recommended image4
Abhishek Banerjee: বুধে ফের শেক্সপিয়র সরণি থানায় তলব, আজও কী হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Recommended image5
Sujit Bose: সুজিতহীন শ্রীভূমি, আদালতে খারিজ জামিনের আবেদন, পুজোয় জেলেই থাকবেন প্রাক্তন দমকল মন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved