MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গের কোন কোন কেন্দ্রে সহজে জিতবে বিজেপি, কোথায় লড়াই কঠিন - কী বলছে দলের গোপন বিশ্লেষণ

বঙ্গের কোন কোন কেন্দ্রে সহজে জিতবে বিজেপি, কোথায় লড়াই কঠিন - কী বলছে দলের গোপন বিশ্লেষণ

এ, বি, এবং সি - তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনকে। কোন কেন্দ্রে প্রতিযোগিতা কত বেশি তার উপর ভিত্তি করে এই তিনটি ভাগে বিধানসভা আসনগুলিকে ভাগ করেছে বিজেপি, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। হিন্দুস্তান টাইস-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিজেপির ছয় নেতা নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়টি নিশ্চিত করেছেন। কোন আসনে সহজে জয়াসবে বলে মনে করছে তারা? কোন আসনগুলিতে গেরুয়া শিবিরের লড়াই হবে কঠিন? আর নন্দীগ্রাম? এই হাইপ্রোফাইল আসন রয়েছে কোন বিভাগে? 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Apr 08 2021, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

প্রকাশ্যে বিজেপির দাবি, ২৯৪টি আসনের কোনওটিও তাদের কাছে কঠিন নয়। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ও মেনে নিয়েছেন, দলের অভ্যন্তরে অত্যন্ত গোপনে এই ধরণের একটি ভাগকরা হয়েছে। এ বিভাগের কেন্দ্রগুলিতে জয় সহজ, বি বিভাগের কেন্দ্রগুলিতে সমানে সমানে লড়াই হবে, আর সি বিভাগের আসনগুলি বিজেপির পক্ষে জেতা কঠিন। তবে কৈলাস বিজয়বর্গীয়ের দাবি, প্রতিটি বিভাগের কেন্দ্রেই তাঁরা বিপুল ভোট পাবেন।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

কোন আসনগুলি রয়েছে সি বিভাগে, অর্থাৎ বিজেপির কোন আসনগুলিকে জেতা কঠিন বলে মনে করছে? দলীয় সূত্রের দাবি এই বিভাগের বেশিরভাগই দক্ষিণবঙ্গের আসন। স্বরূপনগর, বরানগর, বাসন্তী, জগতবল্লভপুর, খন্ডঘোষ, মুরারই, নালগোটি, মানবাজার - এর মতো তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ হিসাবে পরিচিত আসনগুলি রয়েছে এই বিভাগে।

 

36

কোন বিভাগে রয়েছে নন্দীগ্রাম? কৈলাস বিজয়বর্গিয় প্রকাশ্যে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আসন রয়েছে এ বিভাগে, অর্থাৎ সহজে জয় আসবে। তবে সূত্রের খবর, মমতা বনাম শুভেন্দুর নন্দীগ্রাম আসন রয়েছে বিভাগে, অর্থাৎ লড়াই হবে সমানে সমানে। বাবুল সুপ্রিয়োর টালিগঞ্জও এই বিভাগে।

 

46

এছাড়া বেশিরভাগ নামজাদা কেন্দ্রগুলিই রয়েছে বি বিভাগে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক স্বপন দাশগুপ্তের তারকেশ্বর, অশোক দিন্দার ময়নার সঙ্গে সঙ্গে এই বিভাগে আছে সিতাই, রায়পুর, কোতুলপুর, ইন্দাস, গলসি, কাটোয়া, মেমারি ইত্যাদি আসন।

 

56

আর সহজে জয় পাবে বলে মনে করছে বিজেপি, অর্থাৎ, এ বিভাগের আসনগুলির মধ্যে রয়েছে ওন্দা, বিষ্ণুপুর, আসানসোল (দক্ষিণ), পারা, জয়পুর, শিবপুর, খেজুরি, মেদিনীপুর, হাওড়া উত্তর-এর মতো আসনগুলি। হাওড়া ছাড়া বেশিরভাগ রাজ্যগুলিই পশ্চিমাঞ্চলের, যেখানে  ২০১৯ সালেও তারা এগিয়ে ছিল।

 

66

বিজেপির এই আসন ভাগের তালিকা সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, ২০১৯ সালে ফল ভাল করেছে বলেই বিজেপি এই আসনগুলিতে সহজে জয় আসবে বলে মনে করছে। তৃণমলের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও দক্ষিণ বঙ্গে এবং পূর্বের জেলাগুলিতে দলের সাংগঠনিক উপস্থিতি মজবুত। তাই বিজেপি এই জেলাগুলিতে কঠিন লড়াইয়ের মুখে পড়বে।

 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AL
Amartya Lahiri
Latest Videos
Recommended Stories
Recommended image1
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Recommended image2
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image3
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Recommended image4
Annapurna Bhandar: চলছে ফর্ম ফিলআপ, আবেদনের কতদিনের মধ্যে ঢুকবে কড়কড়ে ৩ হাজার? ঘোষণা অগ্নিমিত্রা পালের
Recommended image5
Ajker Bangla News live: Annapurna Bhandar - ফর্মে এইসব তথ্য না দিলেও মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নয়া আপডেট নবান্নের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved