MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কালীমাতার দর্শনে চড়তে হবে পাহাড়, ১২০টি সিঁড়ি বেয়ে মা কালীর দর্শন পুরুলিয়ায়

কালীমাতার দর্শনে চড়তে হবে পাহাড়, ১২০টি সিঁড়ি বেয়ে মা কালীর দর্শন পুরুলিয়ায়

পুরুলিয়ার ঝালদার শীলফোড় পাহাড়ে কালী মাতার দর্শনে চড়তে হবে পাহাড়। ১২০টি সিঁড়ি বেয়ে কালী মাতার দর্শন করতে পাহাড় চড়তে হয় দর্শনার্থীদের। শতাব্দী প্রাচীন এই পুজোর সূচনা করেছিলেন এক সাধু। ঘটপুজোর মাধ্যমে প্রথম কালী পুজোর প্রচলন করেন। বর্তমানে ঝালদা পুরসভার উদ্যোগে সৌন্দার্যায়নের কাজ চলছে। পুজো সার্বজনীন হওয়ায় সহযোগিতা রয়েছে ঝালদা থানা ও পুরসভার। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 12 2020, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

প্রায় দুশো বছর আগে সাধুর হাত ধরে কালীপুজোর প্রচলন শুরু হয়েছিল পুরুলিয়ার শিলফোড় পাহাড়ে। পরবর্তীকালে ঝালদার বাসিন্দা প্রেমচাঁদ মোদকের সহায়তায় কালী মন্দির নির্মাণ হয়েছিল। পরবর্তীকালে মন্দিরের সৌন্দার্যায়নের ব্যবস্থা করেন তৎকালীন কংগ্রেস সাংসদ দেবেন মাহাতো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26


পরবর্তীকালে তৎকালীন পুরপ্রধান প্রহ্লাদ শর্মার সহযোগিতায় মন্দিরে ওঠার জন্য নির্মিত ১০৮টি সিঁড়ি। বর্তমানে তার সংখ্যা বেড়ে ১২০টি হয়েছে। এখন ঝালদা পুরসভার উদ্যোগে নতুন করে চলছে সৌন্দার্যায়নের কাজ।

36


স্থানীয় বাসিন্দা বলরাম মণ্ডল জানান, ঝালদা শহর লাগোয়া শীলফোড় পাহাড়ের পুজো বহু প্রাচীন। এই পাহাড়ে চড়লে কালীমাতার দর্শনের পাশাপাশি পাহাড় থেকে গোটা ঝালদা শহরটাই দেখা যায়।

46

শুধু কালী মন্দির নয়, পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষ জনপ্রিয়তা রয়েছে এই শীলফোড় পাহাড়ের। কালী মাতার দর্শনের পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা।

56

শীলফোড় পাহাড়ের কালীমাতার পুজো সর্বজনীন। মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঝালদা পুরসভা। পাশাপাশি, ঝালদা থানার সহযোগিতাও রয়েছে এই মন্দিরের রক্ষণাবেক্ষণে।

66


প্রতিবছর ধুমধাম করে পুজো হয় এই শীলফোড় পাহাড়ের কালীমাতার। তবে এবছর করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। করোনা সুরক্ষা বিধি মানতে প্রশাসনের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: সিআইডি-র পাশাপাশি সমন ইডি-র, পরপর ৩ দিন হাজিরা দিতে হবে অভিষেককে
Recommended image2
Kolkata Metro Rail: রবিবার ডব্লুবিসিএস প্রিলিমস, বাড়তি পরিষেবা মেট্রোরেলের
Recommended image3
Weather Update: সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা-সহ সাত জেলা, রইল বিস্তারিত
Recommended image4
রাজ্যের লাইব্রেরি থেকে সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, জানিয়ে দিলেন নতুন মন্ত্রী
Recommended image5
Anubrata Mondal TMC: "শেষদিকে উনি যে কার পাল্লায় পড়লেন? সম্মান না পেলে আর দল করব না!" চুপসে গেলেন অভিমানী অনুব্রত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved