MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শিলিগুড়ি শহর থেকেই উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন মন ভালো করা ছবি

শিলিগুড়ি শহর থেকেই উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন মন ভালো করা ছবি

ঝলমলে আকাশ, ভাদ্র মাসেই শিলিগুড়ি থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। আর সেই ছবি তুলতে ব্যস্ত শহরবাসী। এমনিতেই প্রত্যেক বছর পুজোর পর অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে শিলিগুড়ি থেকে। তবে এবার তার আগেই দেখা মিলছে। পুজোর আগে এই দৃশ্যে যে পাহাড়ে পর্যটন বাড়বে তা বলার অবকাশ রাখে না।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 12 2021, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

মেঘ কাটলেই পেঁজা তুলো উঁকি দিচ্ছে আকাশে। সেই আকাশ চিরে শিলিগুড়ির সাথে যেন লুকোচুরি খেলছে কাঞ্চনজঙ্ঘা। পরিষ্কার আকাশ থাকায় এই নয়ানভিরাম দৃশ্য উপভোগ করছেন শহরবাসী

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

মাউন্ট এভারেস্ট ও কেটুর পর এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট।

39

আগে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কিন্তু বর্তমানে যানজট, দূষণের সৌজন্য সেই দৃশ্য প্রায় হারিয়েই যেতে বসেছে। তবে এবছর সৌভাগ্য ফিরেছে।

49

রবিবার সকালে আচমকাই শিলিগুড়ির রাস্তার বেশ কয়েকটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যায়। সবাই মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন এই দৃশ্যকে। 

59

রবির সকালে এই দৃশ্যতে মন ভালো হয়ে যায় শিলিগুড়ির। তবে কাঞ্চনজঙ্ঘার ছবি থেকে বঞ্চিত হয়নি গোটা রাজ্যও। নেটদুনিয়ার দৌলতে ও সংবাদমাধ্যমের হাত ধরে এই ছবি রীতিমত ভাইরাল হয়ে যায়।

69

শিলিগুড়িবাসী থেকে শুরু করে পর্যটকরাও ক্যামেরাবন্দি করে চাক্ষুষ করার সুযোগ করে নেন এদিন। শিলিগুড়ির মূলত মহানন্দা সেতু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালো দৃশ্যমান এই কাঞ্চনজঙ্ঘা।

79

প্রতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের পর্যটন মরসুম। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে এই সময়টায় ভিড় বাড়ে পর্যটকদের।

89

করোনার দাপটে পর্যটকের সংখ্যা কম হলেও, উৎসাহীরা ভ্রমণে বেড়িয়ে পড়ছেন। আনলক পর্বে ফের আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করে পাহাড়। তাদের জন্য দারুণ উপহার কাঞ্চনজঙ্ঘার ঝলক। 

99

এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে ফের আসতে শুরু করেছে পর্যটকেরা। গত দু’দিনের পাহাড়ের এই ঝলমলে আবহাওয়া এবং পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা রুপে অনেকেই মুগ্ধ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা! মামলা দায়ের, 'জোড়াফুল' প্রতীক ইস্যুতে মাঠে নামলেন তৃণমূল নেত্রী
Recommended image2
Cyclone Arnab: পুজোর আগেই ধেয়ে আসছে সাইক্লোন 'অর্ণব', জানেন কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে?
Recommended image3
North Bengal Homestay News: সিটংয়ে হানিমুনে গিয়ে বারবিকিউ বিপত্তি, আগুনে ঝলসে আশঙ্কাজনক নববধূ
Recommended image4
Nandigram By Election: মমতা সমর্থন করার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার! পুরনো খুনের মামলা
Recommended image5
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের কিস্তি? অভিযোগ করবেন কোথায়? জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved