MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • শীতে ব্যবহার করুন এই ১০টি প্যাকের মধ্যে একটি, দূর হবে যাবতীয় সমস্যা, দেখে নিন এক ঝলকে

শীতে ব্যবহার করুন এই ১০টি প্যাকের মধ্যে একটি, দূর হবে যাবতীয় সমস্যা, দেখে নিন এক ঝলকে

শীত মানেই চুলের হাজারটা সমস্যা। অকালপক্কতা, চুল পড়া তো আছেই এর সঙ্গে শুষ্ক চুলের সমস্যায় বেশি ভোগেন সকলে। এই শীতের সময় চুলের সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন ঘরোয়া টোটকার ওপর। শীতে ব্যবহার করুন এই ১০টি প্যাকের মধ্যে একটি, দূর হবে যাবতীয় সমস্যা। 

3 Min read
Author : Ishanee Dhar
| Updated : Nov 09 2022, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

শীতের মরশুমে চুলের যত্নে ব্যবহার করুন দই। এতে থাকা একাধিক উপাদান চুল নরম করে। শীতের মরশুমে চুলের রুক্ষ্ম ভাব দূর করতে দই ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো দই নিয়ে তাতে একটি ডিমের হলুদ অংশ দিন। ভালো করে ফেটিয়ে নিন। এবার তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

নারকেল তেল ও কারিপাতা দিয়ে বানিয়ে ফেলুন তেল। এই তেল দিয়ে এই শীতের মরশুমে ম্যাসাজ করুন। এতে যেমন চুল নরম হবে তেমনই দূর হবে অকালপক্কতার সমস্যা। প্রথমে কয়েকটি কারিপাতা নিয়ে তা ঘুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। এবার কড়াইয়ে নারকেল তেল গরম হলে তাতে কারিপাতা দিন। ফুটলে ছেঁকে একটি পাত্রে ঢালুন। 
 

310
Image Credit : Getty

ক্যাস্টর অয়েল চুলের জন্য বেশ উপকারী। শীতের মরশুমে ব্যবহার করুন ক্যাস্টর অয়েলের হেয়ার প্যাক। এই প্যাক বানাতে প্রয়োজন কালো জিরে পেস্ট, ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ মধু। একটি পাত্রে সব কয়টি উপাদান এক সঙ্গে নিয়ে পেস্ট তৈরি করে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। তারপর শ্যাম্পু করে নিন। 

410
Image Credit : Getty

পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলনু প্যাক। শীতের মরশুমে চুল পড়ার সমস্যা নতুন কথা নয়। একটি মাঝারি মাপের পেঁয়াজ রেচে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। তার সঙ্গে মেশান ক্যাস্টর অয়েল। তুলোয় করে মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।    

510
Image Credit : Getty

শীতের মরশুমে অ্যালোভেরা দিয়ে চুলের যত্ন নিতে পারেন। চুলের রুক্ষ্ম ভাব দূর করতে এটি উপকারী। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার অ্যালোভেরার সঙ্গে মেশাতে পারেন পাতিলেবুর রস।  এই প্যাক স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করলে মিলবে উপকার। চুল যেমন নরম হবে তেমনই দূর হবে খুশকির সমস্যা। 
 

610
Image Credit : Getty

শীতের মরশুমে জবা ফুল দিয়ে চুলের যত্ন নিতে পারেন। প্রথমে ৪ থেকে ৫টি জবা ফুল নিয়ে তার সবুজ অংশ কেটে বাদ দিন। এবার কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে ফুল দিয়ে দিন। ফুটলে তা বন্ধ করে দিন। ছেঁকে নিয়ে একটি পাত্রে ঢালুন। এই তেল ব্যবহারে চুল যেমন নরম হবে তেমনই দূর হবে চুলের যাবতীয় সমস্যা।    
 

710
Image Credit : Getty

কলা ও মধু দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার প্যাক। একটি কলা ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। চুলের যত্নে বেশ উপযোগী এই প্যাক। মধু ও কলা ব্যবহার চুল হবে সিল্কি। 
 

810
Image Credit : Getty

অ্যালোভেরা, মধু ও নারকেল তেল দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান মধু ও নারকেল তেল। ভালো করে মিশিয়ে তা প্যাক বানিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক দিন ব্যবহারেই মিলবে উপকার। 

910
Image Credit : Getty

সাদা চুলের সমস্যায় ভুগছেন অনেকেই। সমস্যা থেকে বাঁচতে হেনা এবার ব্যবহার করেন। এবার হেনার সঙ্গে আমলকি মিশিয়ে ব্যবহার করুন। হেনা পাউডার গরম জলে মিশিয়ে নিন। তাতে মেশাতে পারেন আনলকি পাউডার। ভালো করে মিশিয়ে তা প্যাকের মতো পুরো চুলে লাগান। ১ ঘন্টা পর ধুয়ে নিন। মিলবে উপকার। 

1010
Image Credit : Getty

শীতে চুলের যত্ন নিতে নারকেল দুধ ও মধু দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। একটি পাত্রে পরিমাণ মতো নারকেল দুধ নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু। ভালো করে মিশিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

ID
Ishanee Dhar

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silver Lockets: কম বাজেটে দারুণ সব রুপোর লকেট, একঝলকে দেখে নিন ডিজাইন
Recommended image2
Mehendi Designs: জন্মাষ্টমীতে হাতে পরুন এই ৫ ডিজাইন, নজর সরাতে পারবে না কেউ
Recommended image3
Bangle Designs: হাতে পরলেই কামাল! দেখুন চোখধাঁধানো সব চুড়ির ডিজাইন
Recommended image4
নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, রইল লেটেস্ট ডিজাইন
Recommended image5
Rs.10 Hair Spa: ১০ টাকায় হেয়ার স্পা! বাড়িতেই পান পার্লারের মতো চকচকে চুল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved