গরমকাল মানেই আমের মরশুম। বাজারে গেলেই থরে থরে সাজানো আম দেখে মন বলে কিনে ফেলি। কিন্তু অনেক সময়ই অসাধু ব্যবসায়ীরা রাসায়নিক দিয়ে আম পাকিয়ে বিক্রি করে।
Lifestyle Apr 04 2026
Author: Subhankar Das Image Credits:Getty
Bangla
ঘরে বসেই করুন এই ৫টি পরীক্ষা
বাজারের আম স্বাভাবিকভাবে পেকেছে, নাকি ক্যালসিয়াম কার্বাইডের মতো রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে, তা জানা খুব জরুরি। নিজের স্বাস্থ্যের কথা ভেবে, বাড়িতেই এই ৫টি সহজ পরীক্ষা করে নিন।
Image credits: Getty
Bangla
জলের মধ্যে ডুবিয়ে দেখুন
এক বালতি জলে আমগুলো ডুবিয়ে দিন। যদি আমগুলো ডুবে যায়, তাহলে বুঝবেন সেগুলি স্বাভাবিকভাবে পেকেছে। আর যদি ভেসে ওঠে, তাহলে ধরে নিতে হবে সেগুলি রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে।
Image credits: Getty
Bangla
হালকা হাতে টিপে দেখুন
স্বাভাবিকভাবে পাকা আম টিপলে নরম নরম লাগবে। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আম বাইরে থেকে হলুদ দেখালেও, টিপলে কিছু জায়গায় শক্ত অনুভূত হবে। তার মানে হল, আমটি এখনও ঠিকমতো পাকেনি।
Image credits: Getty
Bangla
রং দেখেও চেনা যায়?
গাছপাকা আমের রং সব জায়গায় একরকম হয় না। হলুদের সঙ্গে সবুজের ছোপ থাকে। কিন্তু যদি দেখেন আমের গায়ে কোনও দাগছোপ ছাড়াই পুরোটাই টকটকে হলুদ, তাহলে সন্দেহ করতে হবে।
Image credits: Getty
Bangla
গন্ধ শুঁকে দেখুন
পাকা আমের গন্ধই আলাদা। বোঁটার কাছে গন্ধ শুঁকলে মিষ্টি, তীব্র সুবাস পাওয়া যায়। কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আমে কোনও গন্ধ থাকে না। বা অনেক সময় এক ধরনের তীব্র রাসায়নিক গন্ধ বেরোয়।
Image credits: Getty
Bangla
কেটে পরীক্ষা করুন
আম কাটার পর ভিতরে রং দেখুন। স্বাভাবিকভাবে পাকা আমের শাঁস গাঢ় হলুদ বা কমলা রঙের হয় এবং রসে ভরা থাকে। কিন্তু বাইরে থেকে হলুদ হলেও যদি শাঁস ফ্যাকাশে বা হালকা হলুদ হয়, তার মানে গোলমাল।
Image credits: Getty
Bangla
এভাবে খেলে সুরক্ষিত থাকবেন
আম খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে খেলে অনেকটাই সুরক্ষিত থাকা যায়।